বিনা মূল্যে ধান কেটে দিলেন স্কাউট সদস্যরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৪০ ১৪ মে ২০১৯
ময়মনসিংহে ফুলপুরে দরিদ্র কৃষকদের ধান কেটে দিয়ে সহায়তা করছেন ফুলপুরের হেলডস ওপেন স্কাউট গ্রুপের সদস্যরা। ক্যান্সার আক্রান্ত এক কৃষকের ৮০ শতক জমির ধান কেটে দিয়েছেন তারা।
তালিকা ধরে চলতি মৌসুমে ২৫ জন দরিদ্র কৃষকের ধান কেটে দেবেন বলে জানিয়েছেন এই স্বেচ্ছাসেবীরা। স্কাউটদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জনপ্রতিনিধি ও কৃষি কর্মকর্তারা।
ময়মনসিংহের ফুলপুরের গুমগাও গ্রামের ক্যান্সার আক্রান্ত দরিদ্র কৃষক আবু বকর খান। আশি শতক জমিতে ধান আবাদ করে টাকার অভাবে ধান কাটতে না পেরে দুশ্চিন্তায় পড়েন।
তীব্র শ্রমিক সংকট ও চড়া মজুরির কারণে ময়মনসিংহ অঞ্চলে তার মতো অনেক দরিদ্র কৃষক স্বপ্নের ধান ঘরে তোলা নিয়ে পড়েছেন বিপাকে। সে সাথে বাজারে ধানের দাম একেবারে কম থাকায় ত্রাহি অবস্থা তাদের।
ফসল নিয়ে বিপাকে পড়া দরিদ্র কৃষকদের পাশে দাঁড়িয়েছে ফুলপুরের হেলডস ওপেন স্কাউট গ্রুপের সদস্যরা। স্বেচ্ছাশ্রমে ধান কেটে কৃষকদের সহায়তা করছে তারা।
প্রথম দিনে কেটে দিয়েছেন অসুস্থ কৃষক আবু বকরের প্রায় ৮০ শতক জমির ধান। কৃষকদের পাশে দাঁড়াতে পেরে দারুণ খুশি জীবনে প্রথমবারের মতো ধান কাটতে নামা শিক্ষার্থীরা।
স্কাউট সদস্যদের উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষি কর্মকর্তারা বলেন, ‘কৃষকদের ফসল ঘরে তোলার বিড়ম্বনা দূর করতে “খামার যান্ত্রিকীকরণ” প্রকল্পের মাধ্যমে ৫০ ভাগ ভর্তুকি দিয়ে চাষি পর্যায়ে ধান কাটার যন্ত্র দেয়া হচ্ছে।’
ফুলপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ’তাদেরকে কিভাবে সহায়তা প্রদান করা যায় সে ব্যাপারে আমরা সামনে পরিকল্পনা করবো।’
ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল বলেন, ‘এই ধরণের সামাজিক সংগঠন যদি এগিয়ে আসে এমনভাবে তবে এটা দারুণ উদ্যোগ হবে।’
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

