বিমানে মৌমাছির হানা, ৩ ঘন্টা আটকা তথ্যমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৪৪ ১৬ সেপ্টেম্বর ২০১৯
এয়ার ইন্ডিয়ার বিমানে হানা দিল মৌমাছির দল। এ কারণে ভারতের কলকাতা বিমানবন্দরে তিন ঘণ্টা আটকা থাকতে হলো বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে।
আগরতলায় তিন দিনব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাওয়ার পথে রোববার এ ঘটনা ঘটে।
কলকাতা টেলিগ্রাফ জানাচ্ছে, ১৩৬ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-৭৪৩ কলকাতা বিমানবন্দর থেকে ওড়ার কথা ছিল রোববার সকাল ৯টা ৪০ মিনিটে। কিন্তু তিনবার ওড়ার চেষ্টা করেও রানওয়ে থেকে ফিরে আসে বিমানটি। এতে কিছুটা বিরক্ত হন তথ্যমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে শুরুতে যাত্রীদেরকে ‘কারিগরি ত্রুটির’কথা বলা হয়। কিন্তু বিরক্ত বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা নেমে যেতে চাইলে কেবিন ক্রু দরজা খোলার চেষ্টা করেন। তখনই মৌমাছির দলের হানার বিষয়টি ধরা পড়ে।
ডাক পড়ে ফায়ার সার্ভিসের। দমকল কর্মীরা এসে পানি ছিটিয়ে মৌমাছির ঝাঁক তাড়িয়ে দেন। পরে বেলা ১২টা ৪০ মিনিটে উড়োজাহাজটি কলকাতা ছাড়ে।
ফ্লাইটে ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এবং অভিনেত্রী রোকেয়া প্রাচীসহ বাংলাদেশ প্রতিনিধি দলের ১৮ সদস্য। এই দীর্ঘ সময় তাদেরকে বিরক্তি নিয়ে বিমানেই বসে থাকতে হয়। এ অবস্থায় হাছান মাহমুদ টেলিফোন করে আয়োজকদের উদ্বোধনী অনুষ্ঠান কিছুটা পিছিয়ে দেয়ার অনুরোধ করেন।
ভারতের সংবাদ মাধ্যমগুলো জানায়, এয়ার ইনডিয়া কর্তৃপক্ষ যাত্রীদেরকে অন্য কোনো উড়োজাহাজে তুলে দেয়ার কথা বলেন। কেবিন ক্রু তাদের নামিয়ে দেয়ার জন্য দরজা খুলতে গিয়ে মৌমাছির ঝাঁক দেখতে পান।
ওই উড়োজাহাজের বাঁ দিকের উইন্ডস্ক্রিন আর জানালায় আশ্রয় নিয়েছিল মৌমাছির ওই ঝাঁক। দরজা খুলতে গিয়ে দেখা যায়, বাইরে মৌমাছির চাক উড়ে বেড়াচ্ছে। দরজা খুললে মৌমাছি বিমানের ভেতরে ঢুকে পড়লে বিপদ হতে পারত বলে জানানো হয় বিমান সংস্থার পক্ষ থেকে। বিমান সংস্থার এক কর্মী বলেন, যাত্রী ভর্তি বিমানে মৌমাছি ঢুকে কাউকে কামড়ে দিতে পারত। তাছাড়া বিমানের ভেতরে ঢুকে পড়া মৌমাছিদের মারতেও সমস্যা হতে। সে ক্ষেত্রে নিয়ম অনুযায়ী কীটনাশক ছড়িয়ে জীবাণুমুক্ত করতে হতো এবং যাত্রীদের নামিয়ে দিতে হতো। এমতাবস্থায় বিমানবালারা মন্ত্রীকে জানান, ওই অবস্থায় বিমানের দরজা খোলা সম্ভব নয়।
এর আগেও এয়ার ইন্ডিয়ার বিমান মৌমাছির কবলে পড়ে। ২০১২ সালের সেপ্টেম্বরে এ বিমানবন্দরে জেট এয়ারের চারটি বিমান মৌমাছির কারণে ছয় ঘণ্টা বিলম্বিত হয়। ওই মাসেই ইনডিগোর আরেকটি ফ্লাইট ২১ মিনিট রানওয়েতে আটকে থাকে উইন্ডস্ক্রিনে মৌমাছির হানার কারণে।
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু


