বিলুপ্তপ্রায় কাহার সম্প্রদায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:১১ ২২ জানুয়ারি ২০২১
কাহার পালকি বাহক। এ সম্প্রদায়ের লোকেরা সাধারণত তা বহন করলেও এদের কৃষিকাজ, মাছ ধরা ও ছোটখাটো ব্যবসা-বাণিজ্য ইত্যাদি পেশাও গ্রহণ করতে দেখা যায়। প্রথাগতভাবে বিভিন্ন সাজে সজ্জিত পালকির দু’’পার্শ্বের প্রতিটিতে দুটো প্রান্ত থাকে।
বর্ধিত প্রান্ত কাঁধে নিয়ে দু, চার, ছয়, আট, বারো অথবা ষোল জন কাহার পালকি বহন করে থাকে। বড়জোর দুজন লোক একত্রে পালকির ভিতর বসতে পারে।
অবশ্য যাত্রীর সংখ্যা বা পালকির আকৃতি অনুযায়ী নির্ধারিত না হয়ে আরোহীর মর্যাদা ও চলার কাঙ্ক্ষিত গতির ওপরই পালকিবাহী কাহারের সংখ্যা নির্ভর করে। যাযাবর সম্প্রদায়ের মতো কাহারগণ বাদক দলসহ দূর-দূরান্তে চলাচল করে।
কখনও তাদের বর ও কনের সহগামী, আবার কোনো কোনো সময়ে তাদের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সফরসঙ্গী হিসেবে গণ্য করা হয়। অতীতকালে কনের বাড়ি থেকে বরের বাড়ি অথবা বরের বাড়ি থেকে কনের বাড়ি যাতায়াতের জন্য কাহারদের প্রয়োজনীয়তা ছিল অনস্বীকার্য। বর বা কনের পালকি বহনকারী কাহারদের উচ্চহারে পারিশ্রমিক প্রদান করা হতো।
জমিদার ও ধনবান ভূম্যধিকারীরাও বিশেষভাবে সুসজ্জিত পালকিতে চড়ে ভ্রমণে যেতেন। হিন্দু ধর্মের একটি তত্ত্বমতে, কাহারদের উৎপত্তি হয়েছে নিম্নবর্ণের এক হিন্দু সম্প্রদায় থেকে এবং এ শ্রেণি ব্রাহ্মণ পিতা ও চন্ডাল মাতার বংশোদ্ভূত এক মিশ্রবর্ণের প্রতিনিধিত্বকারী।
কাহারগণ অবশ্য নিজেদের মগধের রাজা ‘জরাসন্ধের’ বংশোদ্ভূত বলে দাবি করে। একই সামাজিক মর্যাদার অন্যান্য বর্ণের অনুসৃত ধর্মের মতোই কাহারদের ধর্ম। তাদের অধিকাংশই শিব বা শক্তির পূজারী এবং তাদের মধ্যে বৈষ্ণবদের সংখ্যা ন্যূনতম। সামাজিক বিচারে কাহারগণ কুর্মি ও গোয়ালা বর্ণের সমকক্ষ।
কাহারদের বেহারা নামেও অভিহিত করা হয়। অনেকের মতে, ইংরেজি ‘বিয়ারার’ শব্দ থেকে বেহারা নামের উদ্ভব হয়েছে। হিন্দু বেহারাদের মাহারা নামে ডাকা হয় এবং মুসলিম বেহারাদের ডাকা হয় দুলিওয়ালা বা সওয়ারিওয়ালা নামে। পালকি বর্তমানে একেবারেই অপ্রচলিত বাহন এবং কাহার-শ্রম এখন বিলুপ্তপ্রায়।
দুলিওয়ালারা কৃষক, গৃহভৃত্য এবং দিনমজুরে রূপান্তরিত হয়েছে। তবে বাংলাদেশের কোথাও কোথাও এখনও কাহারদের দেখা যায়। কোনো কোনো ধনবান গ্রামবাসী ঐতিহ্য বা মর্যাদার প্রতীক হিসেবে এখনও পালকি সংরক্ষণ করে থাকেন এবং কাহার হিসেবে কাজ করার জন্য শ্রমিক ভাড়া করে থাকেন।
- অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
- প্রতিদিন হাততালি দিলে যে ৫ উপকার মিলবে
- পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
- ২০২৭ সালে চতুর্থ-ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী
- আর্জেন্টিনার জার্সিতে মেসি অধ্যায়ের সমাপ্তি
- ডেঙ্গু: এডিস মশা সম্পর্কে যেসব তথ্য জানা জরুরি
- যেসব কারণে হঠাৎ ওজন বেড়ে যায়
- ভুট্টার পুষ্টিগুণ জানলে অবাক হবেন
- ১৭০০ ফুট উচ্চতায় সাজেক ভ্যালির মসজিদে মুগ্ধ পর্যটক
- সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নাকচ
- ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির






