বিলুপ্তি ও হুমকির মুখে সুন্দরবনের ডলফিন-শুশুক
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১৮ ১১ আগস্ট ২০১৯
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন রয়েল বেঙ্গল টাইগার, মিঠা পানির শুশুক এবং ইরাবতি ডলফিনসহ বিভিন্ন বিপন্ন প্রাণীর আবাসস্থল। কিন্তু অতিরিক্ত মাছ শিকার, ক্রমবর্ধমান সামুদ্রিক ট্র্যাফিক, শিকার ও অপরিকল্পিত পর্যটনসহ বিভিন্ন কারণে ডলফিন ও শুশুকের সংখ্যা বিলুপ্তি ও হুমকির মুখে পড়েছে।
২০১৪ সালে সুন্দরবনে নদীতে দুর্ঘটনায় তেল ছড়িয়ে পড়ে সৃষ্ট পরিবেশ দূষণের প্রভাব পড়ে ডলফিনের ওপর।
‘আইডেন্টিফাইং ডলফিন হটস্পট ইন সাউথ ইস্টার্ন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, উপকূলীয় অঞ্চলে ২০০১ সালে পরিচালিত এক সমীক্ষায় সুন্দরবনের তুলনামূলক কম লবণাক্ত এলাকায় ২২৫টি শুশুক শনাক্ত করেছিলেন ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি (ডব্লিউসিএস) বাংলাদেশের গবেষকরা। তবে গত বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে, এ সংখ্যা কমে ১৫৯-এ দাঁড়িয়েছে।
এদিকে, ২০০৬ সালের এক সমীক্ষায় সুন্দরবন এলাকায় ইরাবতি ডলফিন শনাক্ত হয়েছিল ৪৫১টি। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত করা সমীক্ষায় এ সংখ্যা ১৯৮টি। যা রীতিমতো উদ্বেগজনক।
রেকর্ড অনুযায়ী, ২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত সুন্দরবন ও পার্শ্ববর্তী অঞ্চলে ৮০টি শুশুক, ২৪টি ইরাবাতি ডলফিন এবং চারটি পাখনাহীন পরপয়েসের মৃত্যু হয়েছে।
ডব্লিউসিএসের মতে, ডলফিন সাধারণত জেলেদের কারেন্ট জাল, বেহুন্দি জাল, ইলিশ ধরা জাল ও বড়শিতে আটকা পড়ে মারা গেছে। কিছু মারা গেছে নৌযানের আঘাতে। কিছু হত্যার শিকারও হয়েছে।
বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা অঞ্চলের বিভাগীয় কর্মকর্তা মো. মদিনুল আহসান জানিয়েছেন, গত ৬ বছরে জেলেদের জালে আটকে ১৪টি ডলফিন ও শুশুক মারা গেছে।
৩১ জুলাই বাগেরহাটের রামপাল উপজেলার বোরো দুর্গাপুরে মোংলা নদী থেকে আট ফুট লম্বা প্রায় ১২০ কেজি ওজনের শুশুকের লাশ উদ্ধার করা হয়।
বন বিভাগের খুলনা বিভাগীয় মৎস্য বিশেষজ্ঞ মফিজুর রহমান চৌধুরী জানান, মাছ ধরার জালে আটকে শুশুকটি মারা গেছে।
স্তন্যপায়ী প্রাণীদের শ্বাস নিতে বাতাসের সংস্পর্শে আসার দরকার হয়। জালে আটকা পড়লে তাদের দম বন্ধ হয়ে যায়।
ডব্লিউসিএস বাংলাদেশের অ্যাডুকেশন অ্যান্ড লাইভলিহুড প্রোগ্রামের কো-অর্ডিনেটর নাদিম পারভেজ বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সুন্দরবনকে ডলফিনের নিরাপদ আবাসে পরিণত করা সম্ভব।
ডব্লিউসিএস স্থানীয় জেলেদের নিয়ে সিটিজেন সাইন্স ফিশারম্যান সেফটি নেটওয়ার্ক তৈরি করে তাদের জালে আটকা পড়া ডলফিন, কচ্ছপসহ অন্যান্য বিপদাপন্ন ও আইনে সুরক্ষিত প্রাণিদের ছেড়ে দেওয়ার মাধ্যমে তাদের সুরক্ষা দিচ্ছে।
বন্যপ্রাণী (প্রকৃতি ও সংরক্ষণ) আইন ২০১২ অনুযায়ী, বাংলাদেশে প্রাপ্ত সব প্রজাতির ডলফিনই সুরক্ষিত। এগুলো শিকার, হত্যা, কোনো অংশ খাওয়া বা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ, বলেন তিনি।
তিনি আরও বলেন, ডলফিনের সংখ্যা হ্রাস পাওয়া মানে মাছের পরিমাণও কমে যাওয়া। ডলফিনের বিলুপ্তি মানুষের জীবন ও জীবিকার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। সুতরাং এদের সুরক্ষায় সর্বস্তরের জনগণকে সচেষ্ট হতে হবে। ইউএনবি।
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- রমজানে অফিস সময় নির্ধারণ
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা

