বিশ্ব অটিজম সচেতনতা দিবসে বেইট আলফার বিশেষ অনুষ্ঠান
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫৩ ৬ এপ্রিল ২০২৪
অটিজমে আক্রান্ত শিশুদের শারীরিক আঘাত করা থেকে বিরত থাকতে হবে। শিশুদের প্রতি সুন্দর সহজ, সরল ব্যবহার করতে হবে। তাদের জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। অটিস্টিক শিশুকে অবহেলা না করে সেবা, যত্ন ও ভালোবাসা দিয়ে সক্ষম-কর্মক্ষম করে তোলা সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব।
গত ২ এপ্রিল ছিল ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৪। প্রতি বছরের মতো অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও তাদের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হয়। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ছিল- সচেতনতা-স্বীকৃতি-মূল্যায়ন : শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা।
এ উপলক্ষে গত মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর মিরপুরে বেইট আলফা অটিস্টিক ফাউন্ডেশন এক আলোচনা সভা এবং অটিজমে আক্রান্ত শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করে। চিত্রাঙ্কণ শেষে প্রায় দুই শতাধিক অটিজমে আক্রান্ত শিশুদের হাতে বিভিন্ন রঙের খেলনা পুতুল এবং ঈদের পোশাক বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি নাট্যব্যাক্তিত্ব ও আলোকচিত্রী শঙ্কর শাওজাল বলেন, অটিস্টিক শিশুদের জন্য একটি আলাদা জায়গা প্রয়োজন। যেখানে তারা নিজেদের ভাবনা আদান-প্রদান করতে পারবে। পাশাপাশি তিনি অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি করার বিষয়ে গুরুত্ব তুলে ধরে সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধে গিয়ে শিখেছি যে, কি ভাবে শিশুদের দৈনন্দিন জীবন কার্যক্রম পরিচালনা করতে হয়। এজন্য অটিস্টিক শিশুদের ন্যূনতম মৌলিক কাজ শেখাতে হবে। আজকের এই শিশুদের চিত্রাঙ্কণ আয়োজন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিশুর পছন্দ, অপছন্দ, ভালোলাগার বিষয় গুরুত্ব দিতে হবে। এই বিষয়গুলোর একটা তালিকা করে পরিবারের সব সদস্য এবং স্কুলের শিক্ষক, প্রশিক্ষককে জানাতে হবে।
অধ্যাপক ও চিত্রশিল্পী মো. রবিউল ইসলাম বলেন শিশুরা স্বাধীন ভাবে রঙের সাথে তাদের অনুভূতি প্রকাশ করতে সহোযোগিতা করে। তাই তাদের জন্য আমাদের আরো অনেক সচেতন থাকতে হবে।
বিশেষ অতিথি নোঙর ট্রাস্ট চেয়ারম্যান সুমন শামস বলেন, অটিজমে আক্রান্ত শিশুদের শারিরীক আঘাত করা থেকে বিরত থাকতে হবে। শিশুদের প্রতি সুন্দর সহজ, সরল ব্যবহার করতে হবে। তাদের জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। অটিস্টিক শিশুকে অবহেলা না করে তাদেরকে সেবাযত্ন ও ভালোবাসা দিয়ে সক্ষম ও কর্মক্ষম করে তোলা সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব।
আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ চারুকলা অনুষদের অধ্যক্ষ শিল্পী সামছুল আলম, ডিজাইনার শাহরীন হক, ক্রিয়েটিভ ডিরেক্টর জনাব কাজল আরেফিন অমি, অভিনেতা এবং ডাক বাক্স ফাউন্ডেশনের সভাপতি জিয়াউল হক পলাশ।
চিত্রাঙ্কণ কর্মশালা পরিচালনা করেন চিত্রশিল্পী আশরাফুল কবির কনক। সমন্বয় করেছেন বেট আলফা অটিস্টিক ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক জনাব রকিব হাওলাদার, ফাউন্ডেশনের সদস্য নোমিরা আহমদ এবং ফাউন্ডেশনের নাজিফা মিলা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের সভাপতি আরমিন সোমা এবং সহ-সভাপতি রোমেল মোর্শেদ।
অটিজমে আক্রান্ত শিশু ও বয়স্কদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তার প্রয়োজনীয়তাকে তুলে ধরতে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৭ সালে ২ এপ্রিলকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে পালনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের পর থেকে প্রতি বছর আর্ন্তজাতিক ভাবে দিবসটি পালন করা হচ্ছে।
এক সময় অটিজম ছিল একটি অবহেলিত জনস্বাস্থ্য ইস্যু। এ সম্পর্কে সমাজে নেতিবাচক ধারণা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও স্কুল সাইকোলজিস্ট সায়মা ওয়াজেদ পুতুলের নিরলস প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে। তিনি ২০০৭ সালে এ বিষয়ে দেশে কাজ শুরু করেন। এ অবহেলিত জনস্বাস্থ্য ইস্যুতে তার বিরাট অবদানের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি পেয়েছেন। বর্তমানে সায়েমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- A New Chapter for the FIFA World Cup
- মন খারাপে দুঃখের গান শুনলে চোখে ভিজে যায় কেন?
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ওয়েসলির জায়গায় ব্রাজিল বিশ্বকাপ দলে এডারসন
- সালমানের ভাইরাল পোস্ট প্রসঙ্গে মুখ খুললেন বরুণ
- কত দিন পর পর জিন্স কাচা উচিত? জেনে নিন ভালো রাখার নিয়ম
- বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- A New Chapter for the FIFA World Cup
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- বাজেট উপস্থাপন ১১ জুন
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের


