বিয়ে করতে এসে লাশ হলেন প্রবাসী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৩৭ ২৫ সেপ্টেম্বর ২০২২
বিয়ে করার উদ্দেশে দেশে ফিরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মো. সুমন (২৮) নামে এক প্রবাসী। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের মধ্যে আশঙ্কাজনক একজনকে ভোলা সদর হাসপাতাল থেকে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের বোরহানউদ্দিনের টগবী ইউনিয়নের উদয়পুর এলাকায় পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। ভোলা সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য মো. মামুন এ তথ্য জানান।
নিহত সুমন ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে। রিকশাটিতে চালকসহ তারা ৩ জন ছিলেন। তাদের প্রত্যেকের বাড়ি একই উপজেলায়। ঘটনার পর উত্তেজিত জনতা পিকআপটি ঘিরে রাখে। তবে গাড়িটির চালক ও হেলপার পালিয়ে যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই রাত সাড়ে ৮টার দিকে সুমন স্থানীয় একটি বাজার থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। সেটি বোরহানউদ্দিনের উদয়পুর রাস্তা মাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হন রিকশায় থাকা সুমন, রাসেল ও রিকশাচালক রফিকুল।
স্থানীয় বািসিন্দারা মুমূর্ষু অবস্থায় সুমন ও রফিকুলকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান এবং রাসেলকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। রাত সাড়ে ৯টার দিকে ভোলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন এবং রফিকুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরে-বাংলা হাসপাতালে পাঠানো হয়।
নিহত সুমনের মামা মো. শরিফুল ইসলাম জানান, ১৫-২০ দিন আগে সুমন ওমান থেকে বিয়ে করার উদ্দেশ্যে দেশে এসেছিলেন। ইতোমধ্যে কয়েক জায়গায় পাত্রীও দেখা হয়েছিল। তার পরিবারের অনেক আশা ছিল জমকালো আয়োজনে ছেলের বিয়ে সম্পন্ন করবেন। হঠাৎ সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হওয়ায় পরিবারের সবার স্বপ্ন মাটি হয়ে গেল।
তিনি বলেন, বিপরীত দিক থেকে আসা পিকআপ গাড়িটির গতি ছিল বেপরোয়া। গাড়িটি রং সাইটে গিয়ে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ঘটনাটি শুনে তিনি ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠান। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ








