বিয়ে বার্ষিকীতে নিজ হাতে ম্যাঙ্গো কুলফি বানিয়ে খাওয়ালেন শচিন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৫৬ ২৬ মে ২০২০
১৯৯৫-এ গাঁটছড়া বেঁধেছিলেন অঞ্জলি তেন্ডুলকরের সঙ্গে। চড়ই-উতরাইয়ের মধ্যে দিয়ে পেরিয়ে গেল পঁচিশটা বছর। বিবাহবার্ষিকীর সিলভার জুবিলি সেলিব্রেশনে তাই গোটা পরিবারকে নিজের হাতে বানানো এক ম্যাঙ্গো রেসিপি খাইয়ে সারপ্রাইজ দিলেন মাস্টার-ব্লাস্টার।
২৫তম বিবাহবার্ষিকীতে বাড়িতে বসেই নিজে হাতে ম্যাঙ্গো কুলফি বানিয়ে ফেললেন শচিন রমেশ তেন্ডুলকর।
ইনস্টাগ্রামে সোমবার সচিন অনুরাগীদের সঙ্গে শেয়ারও করে নিলেন ম্যাঙ্গো কুলফি বানানোর পদ্ধতি।
ম্যাঙ্গো কুলফি বানানোর ভিডিও বানাতে গিয়ে ব্যাটিং গ্রেট এদিন বলেন, ‘আমাদের বিবাহ-বার্ষিকীর জন্য সারপ্রাইজ এটা। পরিবারের সকলকে চমকে দিতে আমাদের ২৫তম বিবাহবার্ষিকীতে তৈরি করে ফেললাম এই ম্যাঙ্গো কুলফি।’
ম্যাঙ্গো কুলফি বানানোর পদ্ধতিও মাস্টার-ব্লাস্টার বাতলে দেন তাঁর স্বল্প সময়ের ভিডিওতে। উল্লেখ্য, ১৯৯০ আন্তর্জাতিক কেরিয়ারের একদম শুরুতে টিন-এজ তেন্ডুলকরের সঙ্গে পরিচয় হয়েছিল অঞ্জলির। ৫ বছর বাদে ২৪মে, ১৯৯৫ সাতপাকে বাঁধা পড়েন দু’জনে।
সম্প্রতি ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন থেকে গ্র্যাজুয়েট হয়েছে মেয়ে সারা তেন্ডুলকর আর পুত্র অর্জুন ক্রিকেটে বাবার মতোই লক্ষ্যভেদের লক্ষ্যে এগোচ্ছেন। সবমিলিয়ে অবসরোত্তর জীবনে সারা-অর্জুনকে নিয়েই আবর্তিত সচিনের বেশিরভাগ সময়।
লকডাউনের মাঝে দিনকয়েক আগে পুত্র অর্জুনের হেয়ার স্টাইল করে ভাইরাল হয়েছিলেন মাস্টার-ব্লাস্টার। গত মঙ্গলবার ব্যাটিং ওস্তাদ তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে তিনি তাঁর ২০ বছরের ছেলে অর্জুনের চুল কেটে দিচ্ছেন। ভিডিওটি শেয়ার করে সচিন তাঁর মেয়ে সারা’কে ধন্যবাদ জানান। কারণ তাঁর সেলুনে মেয়ে নাকি সারা সহকারী হিসাবে কাজ করে।
ভিডিও পোস্ট করে সচিন ক্যাপশনে লেখেন, ‘একজন বাবা হিসাবে আপনার সব কিছু করা দরকার, আপনার বাচ্চাদের সঙ্গে গেম খেলুন, তাদের সঙ্গে জিম করুন বা তাদের চুল কেটে দিন। যেমনই চুল কাটা হোক না কেন, সুন্দর লাগবে।’
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার


