বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১০ ২ এপ্রিল ২০২১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা দু’দিন থেকে অনশন করছে। ঘটনাটি উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে তোহখানার। গত বৃহস্পতিবার পার্শ্ববর্তী ইউনিয়নের মেয়ে সেখানে এ অনশন করছে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং উৎসুক জনতার ভীড় জমেছে।
প্রেমিকা বলেন, ২০১৯ সালের জুনে মোবাইল ফোনের মাধ্যমে তোহখানার যুবক সুমনের সঙ্গ আমার পরিচয় হয়। এরপর দুজন দুজনের প্রেমে পড়ি। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে আমার সঙ্গে দৈহিক মেলামেশা করে। কিন্তু এখন বিয়ের কথা বললে বিভিন্নভাবে টালবাহানা করে। যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করে। বাধ্য হয়ে তার বাড়িতে এসেছি। আমার দাবি তাকে বিয়ে করা।
সুমন ও তার পরিবারের লোকজনের সঙ্গে দেখা করার চেষ্টা করলে তাদের বাড়িতে পাওয়া যায়নি।
প্রেমিকার এলাকার সংরক্ষিত আসনের নির্বাচনে প্রার্থী মোসা. সমিজন বেগম বলেন, এই মেয়ের আমার ওয়ার্ডেই বাড়ি। গত বৃহষ্পতিবার দুপুর ১২টার দিকে তার মা-বাবা আমার কাছে এসে বলেন আমাদের মেয়েকে খুঁজে পাচ্ছি না। পরে আমাকে সঙ্গে নিয়ে তোহখানা এলাকায় সুমনের বাড়িতে যায়। পরে জানতে পারি তার সঙ্গে ওর দেড় বছরের সম্পর্ক। বিষয়টি ওই ওয়ার্ডের মেম্বারকে জানাই এবং তাকে নিয়ে সমাধানের চেষ্টা করি। কিন্তু কোনো সমাধান হয়নি।
তিনি জানান, ছেলের বাবা মেয়েকে কিছু অর্থ দিয়ে সমাধান করে নিতে চেয়েছিল। কিন্তু মেয়ের একটাই দাবি বিয়ে করবে।
শাহবাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছেলের পরিবারের সবাই পলাতক রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তাদের ছাড়া কোনো সমাধান করা সম্ভব নয়।
এই সংবাদ লেখার আগ পর্যন্ত প্রেমিকা সুমনের বাড়িতে অনশনে রয়েছে।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










