বৃষ্টি এলেই মন চায় ভিজতে
মৌমিতা সরকার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১৯ ১৫ জুন ২০২১
আগে বৃষ্টি হলেই ভিজতে মন চাইত। কতশত দিন গিয়েছে এমন যে, বৃষ্টির জন্য অপেক্ষা করে সন্ধ্যার আগে স্নান করতে গিয়েছি মাত্র। যেই বৃষ্টি এসেছে সঙ্গে সঙ্গে দৌড়ে বাথরুমের দরজা খুলে ছাদে ছুটে গিয়েছি বৃষ্টিতে ভিজতে! কখনও বা রাস্তায়!
কতজনে দেখে বলত, "পাগলি পুরো একটা!"
আমি ভাবতাম, "বৃয়াশে ভেজার আনন্দ যে না নিতে চায় সে-তো পাগলই!"
বৃষ্টির আগে বাতাসের যে মন-মাতানো, পাগল-করা সুবাস, বৃয়াশের পরে মাটি থেকে আগত যে চমৎকার একটা আতর-ছেটা স্নিগ্ধ গন্ধ, বৃষ্টির টসটসে মোটা ফোটা শরীরে ছুঁয়ে যাওয়ার যে অনুভূতি, সেটার সঙ্গে অন্য কোনও কিছুর তুলনা মেলা চলে কী?
মাঝে মাঝে হিম-শীতল দমকা হাওয়া এসে যেন নিতান্তই গায়ে পড়ে, যখন নগ্ন অঙ্গের খাঁজে মাখে, তখন মনে হয় যেন দূর হিমালয়ের কোন এক অজানা প্রেমের বার্তা আমায় জড়িয়ে ধরল, কিছুটা অমতেই। তবুও সেই স্পর্শে জমাট সব রাগ আর অনুশোচনা যেন একেবারেই সদ্য-সদ্য তুষার গলে তৈরী শীতল ঝর্ণার জলের মতন গড়িয়ে পড়ল!
নাহ্, আর কোনও অনুতাপ রইল না আমার। যে বলে যা বলে বলুক! এই যে পৃথিবীর এক কোণায়, একটু দাঁড়িয়ে সামান্য জড়তার বাঁধ ভাঙ্গতে পারার দুঃসাহসের নিমিত্তে, লোকলজ্জার ভয়কে বুড়ো আঙ্গুল দেখাতে পারার দুঃসাহসের উপহারস্বরূপ নিমিষেই যে এই অতীব সুন্দর, স্বর্গীয় আনন্দ ও কতশত স্থানের দৃশ্য চোখ বুঁজে দেখার অনুভূতি - সে কি আর অন্য কেউ কখনো বুঝবে?
বুঝবে নাহ্! ইশ্! কি দুর্ভাগা! এমন গাছ, এমন আকাশ, এমন মাটি, এমন প্রকৃতি, এমন মানব শরীরে এসেও এরা কিচ্ছু বুঝল না! কিচ্ছুটি ছুঁয়ে দেখল না একেবারেও! কেবল আমার এই দেখাকে, এই ছোঁয়াকে, এই আনন্দকে ইর্ষে আর দুর্নাম করে গেল!"
যে যাই হোক, সাঁইজি যা মাপিয়েছেন ওদের কপালে ওরা তাই পেয়েছে! পরজন্মে যেন ওদের মানুষ হয়ে মানুষ-চোখে দেখার সুযোগ দেন, সেই প্রার্থনাই করাই একমাত্র উপায়! আমি ভাবতে থাকি...
রাতে মা-বাবা বাসায় ফেরে, আমাকে নিয়ে কথা বলে।
বোঝানোর অপচেষ্টা, নানা যুক্তিতর্ক, অসুখের ভয় শেষে সমাজের মধ্যে টিকে থাকার চাপ... আমি শুনি, কিছুটা মানি, কখনও কথা না বাড়ানোর নিমিত্তে কিছুই বলি না... মনটা আমার আজ ভীষণ ভালো। এসব জড়-ক্ষুদ্র চিন্তায় মন দেওয়ার সুযোগ নিয়ে কথা বলতে চাই না।
আমার যা আছে, তা আমি হারাতে দিতে পারি না। আমি শুধু এটুকুই জানি। কেউ কেউ হয়তো বা আবার এরই মধ্যে ভাবছেন "বৃয়াশ" মানে আবার কি? তাদের জন্য বলি, "বৃয়াশ" আমার নিজের শব্দ। বৃষ্টির সঙ্গে আয়াশ মিলিয়ে এই শব্দের সৃষ্টি! এই শব্দের ব্যবহার আর কেউ করে কিনা জানি না।
কিন্তু আমার সঙ্গে কাটানো খুব চমৎকার, আয়েশী, ঘনিষ্ঠ সময়ের শব্দ এটি। আমার সঙ্গে যখন আমি খুব গভীর-নিখাদভাবে মিশি, তখন এইসব কিছু অতি নান্দনিক, পালা শব্দের ব্যবহার করে নানা চিন্তাভাবনা করি! সে যাক্, কথায় ফিরে আসি।
গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। সকালে, দুপুরে, বিকালে, স্নানের আগে, স্নানের পরে। মোটামোটা টসটসে বৃষ্টির ফোটা ফেলে। যেন আকাশ থেকে রসালো ফলের অমৃতধারা পড়ছে এ ধরণীতে! এ অবেলার বৃষ্টি নয়। প্রথম প্রহরের অস্পৃশ্যতা মিশ্রিত বৃষ্টিও নয়।
একটানা, একঘেঁয়ে, রোদ-ছাড়া, কেদো আষাঢ়েরও বৃষ্টি নয়। এ বৃষ্টি সুন্দর বৃষ্টি। ভেজার জন্য একদম নিদারুণ নিখুঁত!
এই বৃষ্টি আসার আগে অনেকক্ষণ ধরে মেঘে মেঘে ধরণা দিয়ে সময় দেয় তৈরি হওয়ার। এ বৃষ্টি আসার আগে কাঁঠাল-চাপা রঙের মৃদুলা মাঝারি রোদ দুলে দুলে মৃদুতর হয়ে অতঃপর হালকা নীলচে শালুক রঙ্গা মেঘ ঘনিয়ে আসে।
এই বৃষ্টি আসার আগে "বৃয়াশে" ভেজার আহ্বান দেয়। অথচ আমার তো এখন এই বৃষ্টিতে ভিজতে একবারও মন চাইছে না। বৃষ্টি হচ্ছে, আমি দেখছি, সবাই আমায় দেখছে। কিন্তু আমার মন দেখেও তা দেখছে না। মনে হচ্ছে, হঠাৎ যেন আমার মনটাই বদলে গেল।
লেখক: মৌমিতা সরকার, প্রতিষ্ঠাতা ও কর্ণধার, টিঁপুশ
-বৃয়াশ। ১৫ জুন,২০২১। ১ আষাঢ়, ১৪২৮। আরডিএ ক্যাম্পাস। বগুড়া।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

