বৃষ্টির প্রভাব: ২-৩ দিন পরেই নামবে শীত
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৪ ২০ নভেম্বর ২০২০
শীতের আগমনী বার্তা আবহওয়ায়। দেশজুড়ে শুরু হয়ে গেছে শীতের হালকা আমেজ। এরই মধ্যে হেমন্তের মাঝামাঝিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি। এর প্রভাবে দুই-তিন দিন পরেই শীতের অনুভূতি বাড়তে পারে। বলছে, আবহাওয়া অফিস।
শুক্রবার বিকেলে ঢাকায় দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি হলো। সকাল থেকেই দিনভর ছিল কুয়াশাচ্ছন্ন পরিবেশ।
আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন জানান, “কোনো লঘুচাপ নেই। তবে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। হেমন্তের মাঝামাঝি এই সময়ে শীত এখনও আসেনি, তবে অনুভূতি বাড়িয়ে দেবে এই বৃষ্টি।”
শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৫ দশকি ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ বলেন, “শুক্র-শনিবার দুই দিন কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করবে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি কেটে যাওয়ার পরে অন্তত তিন-চারদিন রাতের তাপমাত্রা কমতে পারে। কোথাও কোথাও ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে। এতে শীতের অনুভূতি স্বাভাবিকভাবেই বেড়ে যাবে।”
কয়েক দিনের মধ্যে কোনো লঘুচাপের শঙ্কা নেই বলেও জানান তিনি। আবহাওয়াবিদরা বলছেন, নভেম্বর মাসে রাতের তাপমাত্রা কমতে থাকবে। ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
হেমন্তে সন্ধ্যা-রাত ও ভোরে কুয়াশা থাকা বা হালকা বৃষ্টি অস্বাভাবিক কিছু নয়। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে শীতের অনুভূতি বাড়বে। সে সময় উত্তুরে হাওয়া না বইলেও মধ্য কার্তিকে ঝিরঝিরে বৃষ্টি থাকলে শীতের অনুভূতি বাড়িয়ে দেয়। তাই মৌসুম পরিবর্তনের এই সময়ে সবার দরকার বাড়তি সতর্কতা।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ


