ঢাকা, ০১ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৬ || ১৭ ভাদ্র ১৪৩৩
good-food
৫৭৩

বৃষ্টির সঙ্গে মাটিতে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৩ ৩০ মার্চ ২০২৬  

ঝিনাইদহের বিভিন্ন স্থানে রবিবার সন্ধ্যার পর শিলাবৃষ্টি হয়েছে। সে সময় শিলার পরিমাণ কম থাকলেও বৃষ্টির পরিমাণ ছিল বেশি। 

সন্ধ্যার পর জেলার কালীগঞ্জ উপজেলার কয়েকটি স্থান থেকে শিলাবৃষ্টির তথ্য পাওয়া গেছে।

উপজেলার পাঁচকাহুনিয়া মাঠে সোমবার সকালে প্রায় ১ মণ ওজনের একটি শিলাখণ্ড পড়ে থাকতে দেখার দাবি করেছেন ওই গ্রামের কৃষক কৃষ্ণ চন্দ্র অধিকারী। 

শিলাটির একটি অংশ ভেঙে কৃষ্ণ চন্দ্র অধিকারী বাজারে নিয়ে এসেছেন।

কৃষক কৃষ্ণ চন্দ্র অধিকারী বলেন, “আজ সকালে নিজের ক্ষেত দেখতে মাঠে গিয়েছিলাম। সে সময় হঠাৎ দেখি বড় একটি শিলাখণ্ড মাটিতে পড়ে আছে। ওজন বেশি হওয়ায় উঁচু করে আনতে পারিনি। পরে শিলাটি ভেঙে এর একটি অংশ বাজারে নিয়ে আসলাম সবাইকে দেখাব বলে।”

এ ব্যাপারে স্থানীয়রা জানান, বৃষ্টির সাথে ছোট শিলা পড়ে। তবে এর আগে এত বড় শিলাখণ্ড এ অঞ্চলে পড়ার কথা কেউ শোনেননি বা দেখেননি। ঘটনাটি অবিশ্বাস্য বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

বিচিত্র বিভাগের পাঠকপ্রিয় খবর