চুড়িহাট্টার সেই ওয়াহেদ ম্যানশন
বেজমেন্টে বিপুল কেমিক্যালের সন্ধান
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১০ ২২ ফেব্রুয়ারি ২০১৯
পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগুনের ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভবন ওয়াহেদ ম্যানশন। এই ভবনের বেজমেন্টে সন্ধান পাওয়া গেছে বিপুল পরিমাণ কেমিক্যালের। এই গোডাউনটির বিষয়ে জানতেন না খোদ ওই এলাকার অনেকেই।
বেজমেন্টে আগুন ছড়িয়ে পড়লে আশপাশে আরও কয়েকটি বাড়িতে আগুন ধরে যাওয়ার আশঙকা ছিল বলে জানিয়েছেন দমকল কর্মকর্তারা।
ভবনটিনর চারতলার পুরোটাই পুড়ে ছাই। দ্বিতীয় তলায় ছিল বিভিন্ন কেমিক্যাল আর প্লাস্টিকের দানার গোডাউন। বেআইনিভাবে মজুত করে রাখা শত শত দাহ্য রাসায়নিকের কনটেইনার এবং প্যাকেট খুঁজে পেয়েছে দমকল বাহিনী। তবে কর্মীদের তৎপরতার কারণে আগুন বেজমেন্ট পর্যন্ত ছড়ায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, এটি পার্কিংয়ের জায়গা। তবে এখানে বিভিন্ন লিকুইড কেমিক্যালে ভর্তি ড্রাম ও বস্তা উদ্ধার করা হয়েছে। যদি এখানে কোনোভাবে আগুন ছড়িয়ে যেত, তাহলে পরিণতি আরও ভয়াবহ হতো। কোনো আবাসিক ভবনে কেউ দাহ্য বস্তু মজুত করে রাখতে পারেন না। কিন্তু, এই ভবনটিতে বেআইনিভাবে শত শত দাহ্য রাসায়নিকের কনটেইনার এবং প্যাকেট মজুত করে রাখা হয়েছিল।
এলাকার মানুষজন বললেন, বেজমেন্টের অবস্থা যে এরকম, তা কখনো ভাবতেও পারিনি।
ঘটনাস্থল পরিদর্শনে এসে বাংলাদেশ বিস্ফোরক পরিদফতরের প্রধান বিস্ফোরক পরিদর্শক শামসুল আলম জানান, নিমতলী অগ্নিকাণ্ডের পর থেকে ওই এলাকায় কেমিক্যাল ব্যবসার জন্য একটি লাইসেন্সও দেয়া হয়নি। ওই এলাকায় বিস্ফোরক পরিদফতরের লাইসেন্সধারী কোনো গুদামও নেই। যে ভবনটিতে আগুন লেগেছিল সেটিতেও রাসায়নিক দ্রব্য ও দাহ্য পদার্থ রাখার অনুমতি ছিল না।
এদিকে, বেজমেন্টে কী কী ধরনের কেমিক্যাল ছিল তা তদন্ত করে দেখছে বিস্ফোরক অধিদফতর, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন তদন্ত সংস্থা।
গেল বুধবার রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত মোট ৬৭ জন নিহত হবার খবর পাওয়া গেছে। আহত ও দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪১ জন।
অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনসহ দুর্ঘটনার সার্বিক বিষয় তদন্তের জন্য সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব (অগ্নি অনুবিভাগ) প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে আহ্বায়ক করে ৫ সদস্যের কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে।
দোষীদের চিহ্নিত করতে ১১ সদস্যের কমিটি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
এ ছাড়া অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ এবং অগ্নিদুর্ঘটনা পুনরাবৃত্তিরোধে সুপারিশ দেয়ার জন্য শিল্প মন্ত্রণালয় ১২ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










