ব্যক্তিগত সবকিছু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন? দেখে নিন কী হয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৪ ২১ ডিসেম্বর ২০২৩
সোশ্যাল মিডিয়া ওভারশেয়ারিং এবং ক্রমাগত সংযোগের দ্বারা প্রভাবিত বিশ্বে কারও ব্যক্তিগত জীবনকে গোপন রাখার ধারণাটি সেকেলে বলে মনে হতে পারে। কিন্তু মনোবিজ্ঞানীরা বলছেন ভিন্ন কথা। গোপনীয়তা বজায় রাখা আপনার মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। চলুন জেনে নেওয়া যাক বর্তমান বিশ্বে কেন আপনার ব্যক্তিগত জীবন গোপন রাখা জরুরি-
১. সবাই আপনার বন্ধু নয়
মনস্তাত্ত্বিকভাবে বলতে গেলে, মানুষ হলো সামাজিক প্রাণি যাদের সংযোগ গঠনের দিকে স্বাভাবিক প্রবণতা রয়েছে। তবে প্রতিটি সংযোগ প্রকৃত বন্ধুত্বের সমান নয়। নির্বিচারে আপনার জীবনের ঘনিষ্ঠ বিবরণ শেয়ার করা আপনার ক্ষতির কারণ হতে পারে। মানুষ আপনার সম্পর্কে ভুল ধারণাও পেতে পারে। বন্ধুত্বের সূক্ষ্মতা বুঝে সেই অনুসারে ব্যক্তিগত তথ্য প্রকাশ করুন। এতে আপনার বিচক্ষণতার গুরুত্ব প্রকাশ পাবে। কাউকে কিছু বলার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, ‘এটি কি তার জানা দরকার?’
২. আপনি কাউকে কোনো ব্যাখ্যা দিতে বাধ্য হবেন না
মানুষের মন বেশিরভাগ ক্ষেত্রে সামাজিক অনুমোদন এবং বৈধতা চায়। মনোবিজ্ঞান আমাদের শেখায় যে ক্রমাগত অন্যদের কাছে আমাদের জীবনের সবকিছুর ব্যাখ্যা করা বা অনুমোদন চাওয়ার অভ্যাস মানসিক অশান্তির কারণ হতে পারে। আপনার ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখলে তা আপনাকে অপ্রয়োজনীয় ব্যাখ্যার বোঝা থেকে মুক্ত রাখবে। আপনি বাহ্যিক চাপ ছাড়াই নিজের কাজগুলো করতে পারবেন।
৩. মনে শান্তি থাকবে
গোপনীয়তা এবং মনের শান্তি এই দুইয়ের মধ্যে সংযোগ রয়েছে। আপনার ব্যক্তিগত জীবনের বিবরণের ক্রমাগত প্রকাশ করতে থাকলে তা মানসিক চাপের মাত্রা এবং উদ্বেগ বাড়াতে পারে। গবেষণায় দেখা গেছে, ব্যক্তিগত সীমানা বজায় রাখা এবং তথ্য কম ভাগাভাগি করার অভ্যাস মানসিক সুস্থতায় উল্লেখযোগ্যভাবে অবদান রাখতে পারে। আপনার ব্যক্তিগত জীবন গোপন রাখলেই প্রশান্তি অনুভব করবেন।
৪. নিরাপদ থাকবেন
মনস্তাত্ত্বিক গবেষণা মানসিক স্বাস্থ্যের জন্য নিরাপত্তার গুরুত্বের ওপর জোর দেয়। পাবলিক ডোমেন বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি প্রকাশ করলে তা আপনাকে পরিচয় চুরি, সাইবার বুলিং বা অবাঞ্ছিত মন্তব্যসহ বিভিন্ন ঝুঁকির সম্মুখীন করতে পারে। তাই নিজের ব্যক্তিগত কোনো তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের আগে ভালো করে ভেবে নিন। আপনার ব্যক্তিগত এবং মনস্তাত্ত্বিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিন।
৫. আপনার সম্পর্ক আরও ভালো থাকবে
ব্যক্তিগত জীবনকে খুব বেশি প্রকাশ্যে আনলে তা আপনার সংযোগের গভীরতা এবং সত্যতাকে কমিয়ে দিতে পারে। আপনার জীবনের অর্থপূর্ণ দিকগুলো তাদের সঙ্গে ভাগ করে নিন যারা সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ। কতটুকু প্রকাশ করা যাবে এবং কতটুকু প্রকাশ করা যাবে না তার মধ্যে ভারসাম্য বজায় রাখুন। এতি প্রিয়জনদের সঙ্গে বিশ্বাস, বোঝাপড়া এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে আরও গভীর সম্পর্ক গড়ে তুলতে পারবেন।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত

