ভারতের অভিযোগ প্রত্যাখ্যান, পাল্টা আয়না দেখাল বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:২৩ ২৮ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ঢাকা। শুধু তাই নয়, উল্টো ভারতে মুসলিম ও খ্রিস্টানসহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর গণপিটুনি, হত্যা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ ব্রিফিংয়ে এই কঠোর অবস্থান তুলে ধরা হয়। মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, "ভারতের মন্তব্যগুলো বাস্তবতার সঙ্গে মেলে না এবং বাংলাদেশ এ ধরনের 'ভুল, অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা' স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে, যা দেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করে।"
মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করে জানায়, বাংলাদেশে ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনাকে ব্যবহার করে হিন্দু সম্প্রদায়ের ওপর পদ্ধতিগত নিপীড়নের একটি চিত্র তৈরির অপচেষ্টা চলছে।
অভিযোগ করা হয়, এসব ঘটনাকে "দুরভিসন্ধিমূলকভাবে ব্যবহার করে" ভারতে বাংলাদেশবিরোধী মনোভাব উসকে দেওয়া হচ্ছে। কিছু মহলের নির্বাচনী ও পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গির কারণে বিচ্ছিন্ন ঘটনাগুলোকে অতিরঞ্জিত ও বিকৃতভাবে উপস্থাপন করে ভারতীয় জনগণের মধ্যে বাংলাদেশ, এমনকি ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনের বিরুদ্ধেও বিদ্বেষ সৃষ্টি করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
ভারতের উল্লেখ করা একটি নির্দিষ্ট ঘটনার দিকে ইঙ্গিত করে মাহবুবুল আলম জানান, সংশ্লিষ্ট ব্যক্তি একজন তালিকাভুক্ত অপরাধী ছিলেন এবং তিনি এক মুসলিম সহযোগীর সঙ্গে চাঁদাবাজি করতে গিয়ে নিহত হন। এই ঘটনাকে সংখ্যালঘু নির্যাতনের রূপ দেওয়া "তথ্যভিত্তিক নয়, বরং বিভ্রান্তিকর"।
বাংলাদেশ স্পষ্টভাবে ভারতকে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এই ধরনের কর্মকাণ্ড দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক আস্থার চেতনাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে।
একই ব্রিফিংয়ে ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে প্রশ্নের জবাবে পাল্টা চিত্র তুলে ধরেন মাহবুবুল আলম। তিনি বলেন, ভারতে মুসলিম, খ্রিস্টানসহ অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে গণপিটুনি, হত্যা, ভাঙচুর এবং ধর্মীয় আচার পালনে বাধা দেওয়ার মতো ঘটনা বাংলাদেশের জন্য গুরুতর উদ্বেগের বিষয়।
তিনি সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে ওডিশায় চুরির অভিযোগে এক মুসলিম যুবককে গণপিটুনিতে হত্যা, বিহারে মোহাম্মদ আত্তার হোসেন নামে আরেক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা এবং বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সন্দেহে কেরালায় একজন নিরীহ ব্যক্তিকে হত্যার কথা তুলে ধরেন। এমনকি খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনের সময়ও ভারতজুড়ে তাদের বিরুদ্ধে হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
এসব সহিংসতা ও অসহিষ্ণুতার ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে জানিয়ে মাহবুবুল আলম বলেন, "আমরা এসব ঘটনাকে ঘৃণাজনিত অপরাধ ও লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে দেখি। আমরা আশা করি, ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনবে। প্রতিটি দেশের দায়িত্ব হলো তার সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা, এবং প্রত্যেক দেশকে এই দায়িত্ব পালন করতে হবে।"
সম্প্রতি দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “এ ধরনের হামলাগুলোকে কেবল ‘সংবাদমাধ্যমের অতিরঞ্জন’ বা ‘রাজনৈতিক সহিংসতা’ বলে উড়িয়ে দেওয়া যাবে না।
সম্প্রতি ময়মনসিংহে দীপু দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনার কড়া নিন্দা জানায় নয়াদিল্লি।
জয়সওয়াল বলেন, “আমরা ময়মনসিংহে হিন্দু যুবককে হত্যার ঘটনার নিন্দা জানাচ্ছি। আশা করি এই অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










