ভুল শোধরানোর সুযোগ দিচ্ছে জিমেইল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:০৫ ৩ এপ্রিল ২০২৬
অনেক বছর আগে তৈরি করা জিমেইল ঠিকানা আর পছন্দ না হলে পরিবর্তনের সুযোগ দিচ্ছে গুগল। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই সম্প্রতি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জিমেইলের এই নতুন ফিচারের ঘোষণা দেন।
তিনি জানান, খুব শিগগিরই ব্যবহারকারীরা তাদের মূল জিমেইল ঠিকানা পরিবর্তন করতে পারবেন। এতে পুরনো ডেটা হারানোর কোনো ঝুঁকি থাকবে না। অর্থাৎ ইমেইল, গুগল ড্রাইভের ফাইল, ছবি ও অন্যান্য সেবাগুলো আগের মতোই অক্ষুণ্ণ থাকবে।
গুগলের এই উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে ব্যবহৃত কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে পড়া ইমেইল ঠিকানা বহন করার ঝামেলা থেকে মুক্তি পাবেন ব্যবহারকারীরা। বিষয়টি নিয়ে রসিকতা করে সুন্দর পিচাই বলেন, “জিমেইল ২০০৪ সালে চালু হলেও আপনার ইমেইল ঠিকানার সেই সময়ের সঙ্গে আটকে থাকার কোনো প্রয়োজন নেই।”
নতুন এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা গুগল অ্যাকাউন্টের সেটিংসে গিয়ে নতুন একটি ইউজারনেম বেছে নিতে পারবেন। পুরনো ঠিকানাটি মুছে যাবে না; বরং সেটি অ্যাকাউন্টের সঙ্গে বিকল্প (অল্টারনেট) ইমেইল হিসেবে যুক্ত থাকবে। ফলে পুরনো ঠিকানায় পাঠানো ইমেইলও দেখা যাবে এবং সেটি দিয়েও সাইন-ইন করা সম্ভব হবে।
তবে গুগল জানিয়েছে, শুরুতে সব ব্যবহারকারী এই সুবিধা পাবেন না। ধাপে ধাপে ফিচারটি উন্মুক্ত করা হবে। এছাড়া, এই পরিবর্তনের ফলে ‘সাইন ইন উইথ গুগল’ বা ক্রোম সিঙ্কের মতো কিছু সেবায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
এ কারণে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ তথ্য আগে থেকেই ব্যাকআপ করে রাখার পরামর্শ দিয়েছে গুগল।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের একটি সীমাবদ্ধতা দূর করতে যাচ্ছে জিমেইল। এর ফলে ব্যবহারকারীরা আরও নমনীয়ভাবে নিজেদের ডিজিটাল পরিচয় ব্যবস্থাপনা করতে পারবেন।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি



