ঢাকা, ১৬ অক্টোবর শুক্রবার, ২০২৬ || ১ কার্তিক ১৪৩৩
good-food
৪৩৩

ভোলাহাট উপজেলা সমিতির ইফতার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪০ ৪ এপ্রিল ২০২৪  

ঢাকাস্থ ভোলাহাট উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল গত শুক্রবার ঢাকার ক্যাফে প্রেসিডেন্ট পার্ক, মিরপুর-১১তে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক আসিক আহমেদ বাপির সঞ্চালনায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এতে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান-প্রধান উপদেষ্টা ভোলাহাট উপজেলা সমিতি, ঢাকা এবং চেয়ারম্যান ডাইসিন গ্রুপ,  আলাউদ্দিন আহমদ- উপদেষ্টা, এম এ কাইউম- উপদেষ্টা, মো. আবুল কালাম আজাদ- সাংগঠনিক সম্পাদক, মোসা. জেসমিন সুলতানাল্ল- মহিলা বিষয়ক সম্পাদিকা, মো. সেলিম রেজা- সহসভাপতি, মো. সানাউল্লাহ সোনা- সিনিয়র সহ অর্থ-সম্পাদক, মো. রাফিজুল ইসলাম অর্থ সহ-সম্পাদক প্রমুখ। 

 

এছাড়া মো. রবিউল ইসলাম- দপ্তর সম্পাদক, মো. তাসেম আলী- সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মো. রবিউল হক- প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো. এ বি সিদ্দিক- প্রচার ও প্রকাশনা সহসম্পাদক, মো. শহিদুল্লাহ-উন্নয়ন ও প্রশাসন বিষয়ক সম্পাদক, মো. আবু সায়েম- প্রচার ও প্রকাশনাসহ সম্পাদক, এ এস রিপন-সাহিত্য ও সংস্কৃতি সহ-সম্পাদক আরো অনেকে হাজির ছিলেন।

 

সমিতির সাধারণ সম্পাদক আসিক আহমেদ বাপি স্বাগত বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন মোসা. জেসমিন আক্তার-মহিলা বিষয়ক সম্পাদিকা, মো- আবুল কালাম আজাদ- সাংগঠনিক সম্পাদক। এরপর বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা মো. মিজানুর রহমান। ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক এবং সমিতির নেতৃবৃন্দ।

 

সমিতির পক্ষ থেকে সম্মানিত সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের সব সদস্যবৃন্দ উপস্থিত সকলকে ধন্যবাদ ও অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।