মন্ত্রিপরিষদে নতুনদের ওপর নজর থাকবে প্রধানমন্ত্রীর
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:০৪ ৯ জানুয়ারি ২০১৯
সংগৃহীত
কাজের ক্ষেত্রে যেন কোনো গাফিলতি না হয়, মন্ত্রিসভার নতুন সদস্যদের হুঁশিয়ার করার সঙ্গে তাদের ওপর নজর রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুরনো মন্ত্রীদের বাদ দেয়া নিয়ে তিনি বলেছেন, আগের মন্ত্রীদের কোনো ব্যর্থতা ছিল না, বরং ভবিষ্যতের কথা মাথায় রেখে পরিবর্তন এনেছেন।
একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের একদিন পর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সোমবার বৈঠকে বসেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
চতুর্থ মেয়াদে সরকার গঠনের ক্ষেত্রে আগের মন্ত্রিসভার অধিকাংশসহ দলের প্রবীণ নেতাদের বাদ দিয়েছেন শেখ হাসিনা। পাশাপাশি এই প্রথম তার সরকারে স্থান দেয়া হয়নি জোট শরিক দলগুলোর কাউকে।
সভায় শেখ হাসিনা বলেন, যাদের মন্ত্রী-প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বানিয়েছি তাদের একটা কথাই বলব, একটা কথা মনে রাখতে হবে। যারা মন্ত্রী ছিলেন, তাদের কিন্তু ব্যাপক সফলতা আছে। এমন কোনো কথা উচ্চারণ করা যাবে না যে কেউ ব্যর্থ বলে আপনাদের বানিয়েছি, তা কিন্তু না।
আগের মন্ত্রীদের পরিশ্রমের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, যারা দায়িত্ব পেয়েছেন এই জায়গা থেকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এই সফলতা যেন নষ্ট না হয়, সেটা মাথায় রাখতে হবে।
নতুন মন্ত্রীদের কাজে ‘সব সময় নজরদারি রাখা হবে’ বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
মন্ত্রিসভায় ব্যাপক পরিবর্তনের ব্যাখ্যায় তিনি বলেন, ১০ বছর যারা একটানা মন্ত্রী ছিলেন, আমি নতুন কিছু নিয়ে আসতে চাচ্ছিলাম। এই জন্য কিছু পদক্ষেপ নিয়েছি। একটা নতুন সেট, একটু ট্রেইনিং করা বা তাদেরকে আনা বা তাদেরকে একটু দেখানো, তারা যেন শিখতে পারে।
মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে আঞ্চলিকতার বিষয়টির দিকে নজর রাখার কথাও বলেন শেখ হাসিনা।
“যেসব জেলায় কোনোদিন মন্ত্রী হয় নাই, আমি হিসেব করে দেখেছি, ১৯৯৬, ২০০৮ এমনকি ২০১৪তেও হয়নি, সেসব জেলা থেকে মন্ত্রী করার চেষ্টা করেছি।”
একাদশ সংসদ নির্বাচনকে ‘বিরাট চ্যালেঞ্জ’ হিসেবে নেয়ার কথা জানিয়ে ভোটের লড়াইয়ে উৎরে যাওয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানান আওয়ামী লীগ সভানেত্রী।
তিনি বলেন, আমি দুশ্চিন্তায় ছিলাম। আমরা যদি না আসতে পারতাম, আর যদি ওই বিএনপি-জামাত আসত, মানুষের মধ্যে শান্তি থাকত না। তারা একেবারে গণহত্যা শুরু করে দিত।
“তাদের সেই চরিত্র আমরা দেখেছি একানব্বই সালে ক্ষমতায় আসার পর, ২০০১ সালে ক্ষমতায় আসার পর ৭১ সালের মতো মেয়েদের রেপ করা থেকে শুরু করে সব ধরনের অত্যাচার তারা করেছে। এবারও আসলে তারা হত্যাসহ নানা ধরনের অন্যায়-অবিচার করত।”
ভোটের পর বিএনপি-জামায়াত জোটের অপপ্রচারের দিকে নজর রাখতেও দলের নেতাদের পরামর্শ দেন শেখ হাসিনা।
“বিএনপি-জামাত জোট নির্বাচন নিয়ে অপপ্রচার অব্যাহত রেখেছে। তারা অ্যাম্বাসিতে বলছে, আমাদের কোনো সামর্থ্য নেই।”
বিএনপির নির্বাচনী কৌশলের ‘দুর্বলতা’ তুলে ধরে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “৩/৪ জনকে একই সিটে নমিনেশন দিয়ে সেটা আবার পরিবর্তন করেছে। যেসব সিটে যারা শিওর জিতবে, সে সব সিটে তাদের নমিনেশন দেওয়া হয়নি। এমন বহু ঘটনা ঘটিয়ে তারা নিজেদের কপাল নিজেরা পুড়িয়েছে।
“তাদের আরেকটা দুর্বলতা ছিল নির্বাচনে জয়ী হলে কে সরকার প্রধান হবে বা কে তাদের নেতা। তাদের চেয়ারপারসন একজন সাজাপ্রাপ্ত আসামি, যাকে ভারপ্রাপ্ত চেয়ারপাসন করল সে সাজার আদেশ নিয়ে দেশের বাইরে পলাতক রয়েছে। এখানে যারা আছে তাদের কোনো গুরুত্ব নেই। দেশের ভেতরে কাউকে দলের দায়িত্ব দিলে এত বড় ডিজাস্টারটা হত না।”
“আমরা নির্বাচনে নমিনেশন খুব চিন্তা-ভাবনা করে দিয়েছি। যার ফলে আওয়ামী লীগ বিপুলভাবে জয়লাভ করেছে,” বলেন শেখ হাসিনা।
পাশাপাশি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির ‘দুঃশাসন’ দেখে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন তিনি।
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- কাঁচকলার কত গুণ?
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির





