মানুষকে মূল্যায়ন করবেন কীভাবে?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২০ ৭ ডিসেম্বর ২০২২
আমরা খুব সহজেই মানুষকে বিচার করে ফেলি। নিজের জীবনের আলোকে, নিজের বুদ্ধি-জ্ঞানের ওজনে, নিজের দৃষ্টিভঙ্গি কষ্টি পাথরে অন্যকে বিচার করি। কিন্তু এই বিচার করার অধিকার আমাকে কে দিয়েছে? আর আমি কি হিসেবে নিজেকে শ্রেষ্ঠ ভেবে নিজের আকল-বুদ্ধি আর দৃষ্টিভঙ্গির আলোকে অন্যকে বিচার করতে যাই?
কেউ হয়তো নিজের খেয়ে বনের মোষ তাড়ায়। অনেক প্রতিভাশালী-ক্ষমতাশালী হবার পরেও গ্রামে-গঞ্জে গিয়ে মানুষের জন্য কিছু করবে বলে পড়ে থাকে। তার অর্থ এই নয় যে, সে বাউন্ডুলে-দায়িত্বহীন মানুষ। কেউ যেটাকে ঠিক বলে মনে করে সেটার বিপরীত কিছুর সাথে আপোষ করবে না বলে- সেটার জন্য প্রয়োজনে সোনার থালার ভাত-মাংস উপেক্ষা করে দুবেলা পাউরুটি খেয়ে থাকছে।
এর অর্থ এই নয় যে সে বোকা-সোকা, দিন-দুনিয়ার কিচ্ছু বোঝে না, একটা আবাল। কেউ সত্যকে বা যেটাকে ন্যায় বলে বোধ করে তা প্রয়োজনে ঠাস ঠাস করে ন্যাংটা ভাষায় বলতে হলেও বলে ফেলে। তার অর্থ এই নয় যে সে উড়াধুরা ফাউল মানুষ। কেউ অন্যের সাথে অন্যায় হতে দেখলে, চুপ না থেকে অসহায় মানুষটার পক্ষ নিয়ে নিজে ক্ষতিগ্রস্থ হয় বারবার। তবুও অসহায় মানুষের পাশেই থাকে।
এর অর্থ এই নয় যে সে উদ্ধত, উগ্র কিংবা অসহনশীল। যে বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ায়, খুঁড়িয়ে হলেও চলা থামায় না-এর অর্থ এটা নয় যে সেই মানুষটা একটা নির্লজ্জ। হতে পারে আমরা যারা শুধু নিজেদের জন্য বাঁচি, চলার পথে রাস্তার ফকিরকে দুটা টাকা দিয়ে ভাবি খুব সমাজসেবা করে ফেল্লুম। আমাদের যাদের নিজস্বতা বলে কিছু নেই-গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে নিরাপদ অনুভব করি।
অন্যায়ের সাথে আপোষ করাটাকেই জীবন বলে মনে করি, বিপদে পড়া মানুষকে দেখেও নিজের নিরাপত্তার চিন্তায় না দেখার ভান করে পাশ কাটিয়ে যাই। আমরা যারা মিথ্যা বলাটাকে আধুনিক জীবনের একটা আর্ট বানিয়ে ফেলে ভাবি- আহ আমি কি স্মার্ট আর কি বুদ্ধিমান!
- তাদের চাইতে ওই সো-কল্ড বাউন্ডুলে-দায়িত্বহীনজ্ঞানহীন বোকা মানুষগুলা, আবাল আর উড়াধুরা ফাউল মানুষগুলা, নিজের খেয়ে বনের মোষ তাড়ানো অন্য রকম মানুষগুলা, আমাদের ভাষায় উদ্ধত, উগ্র, অসহনশীল আর নির্লজ্জ মানুষগুলা, আমাদের চাইতে অনেক বেশি সাহসী, সৎ, আত্মনির্ভরশীল, পরোপকারী, দয়ালু, নিরহংকারী, সহনশীল আর শান্তিপ্রিয় মানুষ। তাদের হয়তো কারো আশ্রয়ের প্রয়োজন হয় না। তারাই অন্যের আশ্রয়স্থলে পরিণত হয়।
তাই জাজমেন্টাল না হয়ে সামনের মানুষকে এটলিস্ট বোঝার চেষ্টা করি, বুঝতে না পারলে নিরব থাকি। কারণ, সামনের সেই মানুষটাকে বিচার করার ক্ষমতা আমার নাও থাকতে পারে। বোঝার চেষ্টা করা আর বিচার করা কিন্তু এক জিনিস না।
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

