মিউজিক ভিডিওতে সাকিবের চমক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৩০ ২০ অক্টোবর ২০২২
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মাঠের বাইরেও অসংখ্যবার চমক দেখিয়েছেন। এবার গানের ভিডিওতে চমক নিয়ে আসছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ভিন্ন ধাঁচের গান ‘বিজয়রথ’ প্রকাশ্যে আনছে দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ।
গানটি গেয়েছেন ইকবাল আসিফ জুয়েল ও রায়েফ আল হাসান রাফা। আর এ গানের ভিডিওতে দেখা যাবে সাকিবকে। গীতিকার সাকী আহমেদের কথায় গানটির সুর করেছেন ইকবাল আসিফ জুয়েল (মাইলস গিটারিস্ট)। রাফা ও জুয়েলের এ গানে ড্রামসে সাজু, বেজ গিটারে রয়েছেন পাভেল।
গানের কথা হচ্ছে- ‘আসলে আসুক না বাধা/ কিছুতেই করি না ভয়/ ছিনিয়ে নেবই জানি বিজয়। একা নইতো আর এখন/ লড়বই বীরের মতোন/ এ পৃথিবী অবাক চেয়ে রয়’। এর ভিডিও তৈরি করেছে ফ্লাইবট স্টুডিও।
গানটি প্রসঙ্গে জুয়েল বলেন, আমরা বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসি। মিউজিশিয়ানরাও ব্যতিক্রম নয়। সবাই দেশের বিজয়ের জন্য অধীর আগ্রহে থাকি। বিশ্বকাপ উপলক্ষে গানটি বাংলাদেশ ক্রিকেট টিমকে উৎসর্গ করছি। সব বাধা বেরিয়ে বাংলাদেশ দল বিজয় নিয়ে আসবে- এমনই প্রত্যাশা ফুটে ওঠেছে গানে। এটি রক ঘরানার গান। আশা করি, গানটি সবাই পছন্দ করবেন।
তিনি বলেন, আবেগ আর আশা-নিরাশা মিশে আছে আমাদের প্রতি স্পন্দনে। বিজয়ে যেমন আনন্দিত-উল্লাসিত হই, তেমনি ব্যর্থতায় আবার মন হয়ে ওঠে মলিন। লাল-সবুজের বিজয়রথে ১১ জনই নিজেদের সেরাটা উজাড় করে দেবে। প্রত্যাশা একটাই, যেন পাশে থাকে কোটি হৃদয়ের ভালোবাসা আর প্রার্থনা।
প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, বৃহস্পতিবার জি-সিরিজ থেকে প্রকাশ পাচ্ছে ‘বিজয়রথ’ গানের ভিডিও। একইসঙ্গে এটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম জি প্রাইমেও।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য



