মেসি ৩০
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৩৮ ১২ আগস্ট ২০২১
বরাবরই ফুটবল আমার খুব পছন্দের খেলা। জার্মানিতে থাকাকালে আমি বায়ার্ন মিউনিখের একনিষ্ঠ সমর্থক ছিলাম। কিন্তু বার্সেলোনায় মেসির খেলা দেখে আমি বার্সেলোনার সমর্থক বনে গেলাম। ফুটবলে আমার অনেক কিংবদন্তী খেলোয়াড়ের খেলা দেখার সৌভাগ্য হয়েছে।
পেলে, ম্যারাডোনা, ফ্রান্স বেকেনবাওয়ার(দ্য গ্রেট কাইজার), সেফ মায়ার, ববি চার্লটন, ইউহান ক্রুয়েফ, জর্জ বেস্ট, গ্যারিন্চা, গের্ড মুলার, ইউসেবিও, কার্ল হাইন্চ রুমেনিগে, লোথার মাথিউস, ক্লিন্সম্যান, পেপ গার্ডিওলা, ব্রাজিলের সক্রেটিস, রোনালদিনহো, রোনাল্ডো, জিকো, রোমারিও, রিভালডো, জিনেদিন জিদান, মিশেল প্লাটিনি, পাওলো মালদিনি, রুড গুলিট, রাউল গোন্জালেস, জাবি, ডেভিড বেকহ্যামের মতো পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড়দের নাম খেলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। এছাড়াও আরও অনেক জাদুকরী খেলোয়াড় আছেন যাঁদের কথা ঠিক এ মুহূর্তে মনে করতে পারছি না।
সাম্প্রতিককালের খেলোয়াড়দের মধ্যে রক্ষণশীলভাবে বেছে নিলে দুজন খেলোয়াড়ের কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়, যাঁদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের তালিকায় অন্তর্ভুক্ত করতে হয়। এর মধ্যে একজন হলেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং দ্বিতীয় জন হলেন লিওনেল মেসি। এঁদের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে সারা বিশ্বে বিতর্ক রয়েছে। রোনালদোর সমর্থকরা রোনালদোকে শ্রেষ্ঠ বলে মনে করেন আর মেসির ভক্তরা মেসিকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে গণ্য করেন।
আমার কাছে দুজন খেলোয়াড়ের খেলাই ভালো লাগে। কিন্তু আমার দৃষ্টিতে মেসিই হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। দুয়েকটি কারণ উল্লেখ করতে চাই। ক্ষিপ্রগতিসম্পন্ন রোনালদো রগচটা এবং অনেকটা স্বার্থপর টাইপের খেলোয়াড়। নিজে খেলে নিজে স্কোর করে কৃতিত্ব নিতে চায়। এটাও সত্যি- স্কোরের ক্ষেত্রে তাঁর অনেকগুলো রেকর্ড আছে যা অন্য কারো নেই। সেদিক থেকে রোনালদো অনন্য।
তবে মেসি ভিন্ন। মেসি অনেক শান্ত ও ভদ্র।
মেসি শুধু নিজে খেলে না, অন্যকেও খেলায় সাহায্য করে এবং তাঁর খেলার অংশীদার করে। রোনালদোর মতো একক প্রচেষ্টা গোল করে কৃতিত্ব নিতে চান না মেসি। নিজে গোল করে তিনি যত আনন্দ পান,, সতীর্থদের দিয়ে গোল করিয়ে তার চেয়ে বেশি আনন্দ পান মেসি। নিজের চেয়ে তাঁর কাছে দল বড়। তাঁর খেলার ধরনই আলাদা।
অসংখ্য খেলোয়াড়কে কাটিয়ে জটলার মধ্যে গোল করার কৃতিত্ব মেসি ছাড়া আর কার আছে? তাঁর থ্রু পাসগুলো একেকটি অনবদ্য মাস্টাপিস। আর ফ্রি কিকে গোল করা- তা তো অন্য এক ইতিহাস। ফুটবল খেলায় কেউ যদি আধুনিকতা, সৃষ্টিশীলতা, টেকনিক, বৈচিত্র্য ও নতুনত্ব এনে থাকেন, তাহলে তিনি হলেন মেসি।
তাই মেসি আমার প্রিয় খেলোয়াড়। তাঁর খেলার আর্ট আমাকে মুগ্ধ করে। তাঁর কারণেই বার্সেলোনা ছিলো আমার প্রিয় দল।
এখন মেসি নেই। মনে হয় বার্সেলোনাও নেই। স্পেন থেকে এখন দৃষ্টি ফেরাতে হবে পিএসজি'র দিকে। দৃষ্টি ফেরাতে হবে ৪১ মিলিয়ন ডলারের ৩০ নম্বর জার্সি পরিহিত নতুন মেসির নতুন নতুন চমক ও জাদুর দিকে।
নতুন খবর হলো- মেসির নাম ও ৩০ নম্বর খোদাইকৃত প্রতিটি জার্সি ১৮০ ডলার দামে কেনার জন্য দীর্ঘ লাইন পড়ে গেছে ফ্রান্সে।
মেসির সাফল্য কামনা করি।
লেখক: অধ্যাপক ড. মুনিরুদ্দিন আহমেদ
সাবেক ডিন, ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

