মোসাব্বিরকে হত্যা ব্যবসার দ্বন্দ্বে: ধারণা ডিবির
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩১ ১১ জানুয়ারি ২০২৬
ব্যবসা নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আসামিদের কোনো রাজনৈতিক পরিচয়ও পায়নি ডিবি।
রবিবার বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, “মোসাব্বির হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি। আসামিদের শনাক্ত করা হয়েছে।”
গ্রেপ্তার আসামিরা হলেন, জিন্নাত, মো. বিল্লাল, আব্দুল কাদির ও মো. রিয়াজ।
আসামি শনাক্তের পর ডিবির একাধিক টিম ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, ভৈরব ও কিশোরগঞ্জে অভিযান চালিয়েছে।
শফিকুল ইসলাম বলেন, “অভিযানে দুই জন শুটার এবং জিন্নাত নামের একজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার মূল সমন্বয়কারী মো. বিল্লাল হোসেনও গ্রেপ্তার হয়েছেন। বিল্লালের বাবা শহীদুল্লাহ ও তার চাচা আব্দুল কাদির- যিনি ঘটনার পর আসামিদের পালাতে সহযোগিতা করেছিলেন, তাকেও গ্রেপ্তার করা হয়েছে।”
ঘটনার আগে আসামিরা ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছিল এবং তাদেরকে পর্যবেক্ষণে সহযোগিতা করেছিল মো. রিয়াজ নামের একজন; তাকে ও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, “আসামিদের কাছ থেকে একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যা হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল। এছাড়া তাদের কাছ থেকে ছয় হাজার টাকা জব্দ করা হয়েছে।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে আসামিরা জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তদন্ত এখনো চলছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার।
হত্যায় অপরাধজগতের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভিকটিম (ভুক্তভোগী) রাজনৈতিক নেতা ছিলেন। প্রাথমিকভাবে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রগুলো এখনো উদ্ধার করা যায়নি।”

মোসাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার চার আসামি
আসামিদের রাজনৈতিক পরিচয় আছে কিনা? জবাবে তিনি বলেন, “তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। এখানে দুই ভাই গ্রেপ্তার আছে এবং তাদের আরেক ভাই পলাতক, যিনি হত্যাকাণ্ডে জড়িত। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এই হত্যাকাণ্ড ব্যবসা কেন্দ্রিক।”
“এর বাইরে আরও কোনো কারণ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। ভিকটিম রাজনৈতিক নেতা ছিলেন, তাই রাজনৈতিক কারণ ছিল কি না তা আমরা তদন্ত করব।”
ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, “আসামিদের ব্যবসা রয়েছে কারওয়ান বাজারে, তবে রাজনৈতিক নেতাদের সঙ্গে তাদের সম্পর্ক ছিল।”
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরেকজন শুটার রহিম এখনো পলাতক রয়েছেন বলে জানান তিনি।
হত্যাকাণ্ডের জন্য বিদেশ থেকে ১৫ লাখ টাকা আসার বিষয়ে শফিকুল ইসলাম বলেন, “অনেকগুলো বিষয় আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এটিও রয়েছে। কিছুদিন আগে মোসাব্বির একটি মানববন্ধন করেছিল চাঁদাবাজির বিরুদ্ধে, যেখানে মারামারি হয়েছিল এবং মামলা হয়েছে।”
বুধবার রাত ৮টার কিছু পরে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে হোটেল সুপারস্টারের পাশে আহসানউল্লাহ টেকনোলজি ইনস্টিটিউটের গলিতে বন্দুকধারীরা মোসাব্বিরকে গুলি করা হয়। এ সময় তার সঙ্গে থাকা তেজগাঁও থানার ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ব্যাপারী মাসুদও গুলিবিদ্ধ হন।
মোসাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদকও ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি কয়েকবার কারাগারে ছিলেন।
ঘটনার পরদিন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে তেজগাঁও থানায় মামলা করেন তার স্ত্রী সুরাইয়া বেগম। সম্প্রতি তিনি পুলিশকে জানিয়েছেন, মোসাব্বির কয়েক দিন ধরে জীবননাশের হুমকি পাচ্ছিলেন।
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ভারী বর্ষণ ও পাহাড়ধসে ৪ জেলায় ৩০ জনের মৃত্যু
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্র নীতিমালায় বড় পরিবর্তন
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ভারী বর্ষণ ও পাহাড়ধসে ৪ জেলায় ৩০ জনের মৃত্যু
- স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্র নীতিমালায় বড় পরিবর্তন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন








