‘ময়ূরাক্ষী’র নতুন চমক, আইটেম গানে রিকশাচিত্র (ভিডিও)
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৩৫ ৭ জুন ২০২৪
এবার আইটেম গানের এক ঝলক নিয়ে এলো ঈদের ছবি ‘ময়ূরাক্ষী’। ছবিটির সোশ্যাল মিডিয়া পেজে ২ মিনিট ৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। ‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ।
ছবির নির্মাতা রাশিদ পলাশ জানান, এটাকে তিনি ইন্ট্রোডিউসিং সং বলতে চান। পিরিতির বাজার এহন আগের মতো নাই শিরোনামের আইটেম গানে নাচতে দেখা যায় আলিশা ইসলামকে। নাদিম ভুঁইয়ার সংগীত আয়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাকি। গান ভিডিও ও গ্রাফিক্সে রিকশা পেইন্ট, বাংলা সিনেমার সোনালি সময়ও ফিরে এসেছে গানটিতে।
মুক্তি সামনে রেখে এখন প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্মাতা ও শিল্পীরা। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে সিনেমার পোস্টার ও টিজার। টিজারে দেখা যায়, ছিনতাইকারীর কবলে পড়েছে একটি বিমান, সাহায্য চাইছেন পাইলট। গণমাধ্যমে মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়ে। দেশজুড়ে উত্তেজনা। টিজারের শেষে লেখা দেখা যায়– ‘বেঈমান পাখির গল্প’ ।
সিনেমার গল্প নিয়ে নির্মাতা বলেন, প্রেম ও প্রতারণার একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ হয়েছে সিনেমাটি। বিমান ছিনতাইয়ের ঘটনা আছে। রোমান্টিক ঘরানার থ্রিলার সিনেমা এটি। আমি এই প্রথম প্রেমের ছবি বানিয়েছি। আমি সবসময় ইতিহাসভিত্তিক সিনেমা নির্মাণ করেছি, এবার যেহেতু আমার ঘরানার বাইরে রোমান্টিক সিনেমা নির্মাণ করেছি, নিজেকেই নিজে চ্যালেঞ্জ করেছি। তাই সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। বাকিটা দর্শক দেখে জানাবে।
সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরী।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গান গেয়েছেন মুহিন খান, পূর্ণতা, তরসা, জাহিদ নিরব ও শাকিলা সাকি। আজ ইন্টারন্যাশনালের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন চৌধুরী নিজাম নিশো। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
















