ঢাকা, ০৮ আগস্ট শনিবার, ২০২৬ || ২৩ শ্রাবণ ১৪৩৩
good-food
১২৫

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৩ ১৯ মার্চ ২০২৬  

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নয়, গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে নিজের বাসাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ বৃহস্পতিবার) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য জানিয়েছেন।

সাংবাদিকদের তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে নিজের বাসায় থাকবেন। সরকারি বাসভবন যমুনায় উঠছেন না তিনি। গুলশানের নিজের যে ছোট বাসা, তাতে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সরকারপ্রধান। সেজন্য দেশে ফেরার পর এই বাসায় উঠেছেন তিনি। সেভাবে বাসাটি সাজানো-গোছানো হয়েছে।”

আতিকুর রহমান রুমন জানান, পবিত্র ঈদের দিন সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করবেন।

নামাজ শেষে সকাল ১০টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিশিষ্ট ব্যক্তিদেরর সঙ্গে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর