যারা পদ্মা সেতু চায়নি তারাই গুজব ছড়িয়েছে: তথ্যমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৩৭ ২৪ জুলাই ২০১৯
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পদ্মা সেতু যারা চায়নি তারাই গুজব ছড়িয়েছে।। তিনি বলেন, পদ্মা সেতুতে শিশু বলি দিতে হবে, এই গুজব ছড়ানোর পর কতগুলো নিরীহ প্রাণকে হত্যা করা হয়েছে! যারা এগুলো ঘটিয়েছে, সবগুলো হত্যাকাণ্ড যারা করেছে, তারা সবাই হত্যা মামলার আসামি। সরকার তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
বুধবার দুপুরে গুজব নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, এধরনের গুজব যাতে ছড়াতে না পারে সেজন্য সরকার নানাবিধ ব্যবস্থা গ্রহণ করেছে। ঘটনার সূত্রপাত হচ্ছে সেখানে, যখন পদ্মা সেতুতে শিশু বলি দিতে হবে বলে গুজব ছড়ানো হয়। সেটির প্রেক্ষিতে ডালপালা ছড়িয়ে ছেলে ধরা আতঙ্ক তৈরি করা হয়। ছেলে ধরা বলে অনেকের ওপর হামলা করা হয়েছে, অনেককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ধরনের ঘটনা অত্যন্ত অনভিপ্রেত, দুঃখজনক, ন্যাক্কারজনক, আইন বহির্ভুত। এভাবে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না।
হাছান মাহমুদ বলেন, পদ্মা সেতুতে শিশুকে বলি দিতে হবে বলে যে গুজব ছড়ানো হয়, সেটির কারণে আতঙ্ক তৈরি হয় এবং তৈরি করানো হয়। তারাই গুজব ছড়িয়েছিল যারা পদ্মা সেতু চায় না। যারা বলেছিল- এই সরকার পদ্মা সেতু করতে পারবে না। দেশের উন্নয়ন যারা চায় না তারাই পদ্মা সেতুতে শিশু বলি দিতে হবে বলে গুজব ছড়িয়েছে।
গুজব ছড়ানোর অভিযোগে এরই মধ্যে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের অনেকের রাজনৈতিক পরিচয় জানা গেছে। তদন্তের জন্য তাদের পরিচয়ের বিষয়ে বিস্তারিত বলতে চাননি মন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, গুজব ছড়ানোর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তথ্য মন্ত্রণালয় থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রেডিও-টিভিতে প্রচার করা হচ্ছে। সবাইকে অনুরোধ জানাব, এ ধরনের গুজবে কান না দেওয়ার জন্য। এখন পর্যন্ত ছেলে ধরার একটি ঘটনাও সত্য প্রমাণিত হয়নি। এ ধরনের কাজ যাতে কেউ না করে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান তিনি।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী