যে কারণে লবণ কিনতে মরিয়া হলেন ক্রেতারা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৩ ২১ নভেম্বর ২০১৯
বাংলাদেশে লবণের কোনও সংকট নেই। এ নিয়ে গুজব ছড়ানো হয়েছে এমন সতর্কবার্তা দিয়েছে সরকার। তবুও গেল মঙ্গলবার লবণ কিনতে বাজারে ব্যাপক ভিড় হয়েছে। আতংকে সারাদেশে মানুষজনের তা কেনার খবর পাওয়া গেছে। লবণের দাম বাড়ানোর জন্য কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।
কেন আতংক
ঢাকার একটি বাজারে মুদি দোকানের মালিক বেল্লাল হোসেন বলেন, এক সপ্তাহে যে লবণ বিক্রি করতাম তা একদিনেই বিক্রি হচ্ছে। সবাই অতিরিক্ত নিচ্ছে। যে এক কেজি নিত সে পাঁচ কেজি নিচ্ছে। যে পরিমাণ লবণ আমি এক সপ্তাহে বিক্রি করতাম, তা একদিনে বিক্রি করছি।
সরকার বলছে, লবণ উৎপাদনকারী মূল এলাকা কক্সবাজার ও চট্টগ্রামে পর্যাপ্ত মজুদ রয়েছে। বাংলাদেশ নিজেই লবণ উৎপাদন করে এবং তা পরিমাণে যথেষ্ট। এক্ষেত্রে দেশ আমদানির উপর নির্ভরশীল নয়।
বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলোও যথেষ্ট মজুদ থাকার বিষয়টি নিশ্চিত করেছে। তবুও কেন বাজারে ছুটে গেলেন ক্রেতারা? লবণ কিনতে বাজারে এসেছিলেন রাজিয়া আক্তার। তিনি বলেন, এ যে টিভিতে দেখতেছি। এরপর আত্মীয়-স্বজনরা ফোন করে বলছে লবণ কিনে রাখতে। এ যে এখানে আসার আগেও আমার জা ফোন দিয়ে বলছে লবণ কিনে রাখেন। নিত্যপণ্যটি পাওয়া যাবে না।
দেখা যাচ্ছে লবণের ক্ষেত্রে অন্যদের কথা শুনেই সবাই বাজারে গেছেন বলে মনে হচ্ছে। সরকারও বলছে গুজব ছড়ানো হয়েছে। ঢাকার বনানী এলাকার গৃহকর্মী ফরিদা আক্তার বলছেন, পেঁয়াজ ছাড়া খাবার খাওয়া গেলেও লবণ ব্যতীত কিভাবে খাবেন? অনেক কিছু ছাড়া ভাত-তরকারি খাওয়া যায়। কিন্তু লবণ ছাড়া তো খাওয়া যাবে না। পেঁয়াজের দাম এত বেশি! এখন যদি এর দামও বাড়ে অথবা বাজারে না পাওয়া যায়?
পেয়াজ ও লবণ
মাত্র দুই দিন আগেও বাজারের সবচাইতে আলোচিত বিষয় ছিল পেঁয়াজ। কয়েক সপ্তাহ জুড়ে বাজারে এর অতিরিক্ত দাম নিয়ে ক্রেতারা হিমশিম খেয়েছেন। সেপ্টেম্বরে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ার পর এ সংকটের শুরু। এখন পেঁয়াজের সরবরাহ আসতে শুরু করেছে এবং দামও কমতে শুরু করেছে। কিন্তু এর প্রভাব বাজারে এখনো রয়ে গেছে।
ভোক্তা অধিকার বিষয়ক সংগঠন কনজিউমার এসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভুঁইয়া বলছেন, পেঁয়াজের দাম বৃদ্ধি সঠিকভাবে সামাল দিতে পারেনি সরকার। সরকার এর দাম নিয়ে যা বলেছে তা ধরে রাখতে পারেনি। বিষয়টা ক্রেতাদের মাথায় কাজ করেছে। সেজন্য মানুষ এভাবে লবণ কিনেছে।
তিনি বলেন, দেখেন বাজারে সবজির দাম বেশি। বলতে গেলে অনেকের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এরপর চালের দাম, পেঁয়াজের দাম, রসুনের দাম ও মশলার ক্ষেত্রেও একই অবস্থা। এসব কারণে বাজারে একটা অস্থিরতা চলছে। সেটারই প্রভাব মানুষের মনে পড়েছে।
গুজব যেভাবে কাজ করে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির শিক্ষক সায়মা হক বিদিশা বলছেন, গুজবের প্রভাব আরও বেশি কাজ করে যখন বাজার ব্যবস্থার উপর মানুষের আস্থাহীনতা তৈরি হয়। তিনি বলছেন, সাধারণ মানুষ দেখছে বাজার ব্যবস্থা সঠিকভাবে কাজ করছে না। বাজার ব্যবস্থার উপর তাদের আস্থাহীনতার কারণে দেখা যায়, যখন কেউ কোনও অসৎ উদ্দেশ্যে গুজব ছড়িয়ে দেয়, মানুষ সেটি গ্রহণ করে। কারণ তারা আগেই দেখেছে পেঁয়াজের ক্ষেত্রে এরকম হয়েছে।
সায়মা হক বলেন, ফলস্বরূপ যেটা হয়, আমার এককেজি কেনার কথা কিন্তু আমি তিন কেজি কিনছি। আর বেশিরভাগ মানুষ আমার মতো আচরণ করলে বাজারে সংকট না থাকলেও একটা কৃত্রিম সংকট তৈরি হয়। আমরা নিজেরাই সেটা তৈরি করে ফেলি।
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিমসহ পাঁচজন
- ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’: বাজেট শুনলে চমকে উঠবেন?
- কিডনির সবচেয়ে বড় শত্রু কী?
- ‘বংশ রক্ষায়’ জুলাই শহীদের ‘অনুদানের টাকায়’ বাবার দ্বিতীয় বিয়ে
- একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- টানা ৯০ দিন চা না খেলে শরীরে কী ঘটবে?
- জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আলোচিত সেই মিষ্টি
- শেষ ৩২-এ কোন দল, কবে, কার মুখোমুখি
- পদ্মা ব্যারেজ বাস্তবায়নে ১৬৩ উপজেলা উপকৃত হবে
- কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি: ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- The Story of Football’s Most Coveted Prize
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- নতুন ভূমিকায় মৌ
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
















