হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১৪ ২৫ জুন ২০২৬
চিকনকারি, ফুলকারি, জরি, জ়রদৌসি ভারতের এই সব ঐতিহ্যবাহী হস্তশিল্পের সুনাম বিশ্ব জুড়ে ছড়িয়ে। সময় নিয়ে যত্ন করে অক্লান্ত পরিশ্রমের শেষে তৈরি হতো একেকটি শাড়ি-পাঞ্জাবি বা কাপড়। কিন্তু বর্তমানে প্রযুক্তির উন্নতির ফলে মেশিনে তৈরি এমব্রয়ডারি এতটাই নিখুঁত হয়ে উঠেছে যে, খালি চোখে হাতে করা কাজ এবং মেশিনের কাজের মধ্যে পার্থক্য করা অনেক সময় কঠিন হয়ে পড়ে।
এদিকে হ্যান্ডমেড কাপড়ের দাম অনেক বেশি। কারণ তার পিছনে থাকা অক্লান্ত পরিশ্রম এবং প্রচুর সময়। তবে অনেকেই বাজারে কমদামি মেশিনে তৈরি শাড়িকে হ্যান্ডমেড এমব্রয়ডারি বলে চড়া দামে বেচে দেওয়ার চেষ্টা করেন। তবে কিছু সহজ বিষয় খেয়াল রাখলে আসল হ্যান্ডমেড এমব্রয়ডারি চেনা হয় অতি সহজ। রইল সেই টিপস…
স্বাভাবিক অসমতাই আসল কাজের পরিচয়
হাতে করা এমব্রয়ডারির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার স্বাভাবিক অসমতা। কোনও কারিগর যখন নিজের হাতে নকশা তৈরি করেন, তখন প্রতিটি সেলাই বা ফোঁড় একেবারে একই রকম হয় না। কোথাও সামান্য দূরত্ব বেশি, কোথাও একটু কম— এই সূক্ষ্ম পার্থক্যই আসল হস্তশিল্পের সৌন্দর্য। অন্যদিকে, মেশিনে তৈরি নকশার প্রতিটি সেলাই একই মাপ ও দূরত্বে থাকে। যা একটু খেয়াল করলেই বোঝা যায়।
সেলাইয়ের দিকে খুঁটিয়ে নজর দিন
কোনও এমব্রয়ডারি করা পোশাক কেনার আগে তার সেলাইগুলি ভালো করে পরীক্ষা করুন। মেশিনের কাজ সাধারণত অত্যন্ত সমান ও নিখুঁত হয়। কিন্তু হাতে করা কাজের ক্ষেত্রে কিছু স্বাভাবিক বৈচিত্র্য দেখা যায়। এটি কোনও ত্রুটি নয়, বরং একজন দক্ষ শিল্পীর হাতে তৈরি হওয়ার প্রমাণ।
পোশাকের উল্টো দিকটিও দেখুন
অনেকেই পোশাকের শুধু সামনের অংশ দেখেই সিদ্ধান্ত নেন। অথচ আসল রহস্য লুকিয়ে থাকে কাপড়ের পিছনের দিকে। হাতে করা এমব্রয়ডারির ক্ষেত্রে পিছনে সুতোয় হালকা জট, ছোট গিঁট বা ইরেগুলার নকশার চিহ্ন দেখা যেতে পারে। কারণ প্রতিটি ফোঁড় আলাদা করে হাতে তৈরি করা হয়। বিপরীতে, মেশিনে তৈরি সূচিকর্মের পিছনের অংশও সাধারণত খুব পরিষ্কার, সমান এবং গোছানো থাকে।
নকশার গভীরতা ও টেক্সচার খেয়াল করুন
জরদৌজি, আড়ি কাজ বা চিকনকারির মতো ঐতিহ্যবাহী এমব্রয়ডারির ক্ষেত্রে সুতো, পুঁতি, সিকুইন বা অন্যান্য অলঙ্কার ব্যবহার করা হয়। ফলে নকশায় একটি উঁচু-নীচু ভাব ও বিশেষ টেক্সচার তৈরি হয়। হাতে করা কাজের মধ্যে প্রাণবন্ততা ও গভীরতা স্পষ্ট ভাবে অনুভব করা যায়। তুলনায় মেশিনে তৈরি এমব্রয়ডারি অনেক সময় বেশি সমতল ও একঘেয়ে দেখায়
সময়ও বলে দেয় কাজের আসল পরিচয়
বিশেষজ্ঞদের মতে, জটিল ও সূক্ষ্ম নকশা তৈরি করতে একজন কারিগরের অনেক সময় লাগে— কখনও কয়েক দিন, কখনও কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাসও। তাই অত্যন্ত ভারী ও নিখুঁত এমব্রয়ডারি করা কোনও পোশাক যদি অল্প সময়ে তৈরি হওয়ার দাবি করে, তাহলে সেটি মেশিনে তৈরি হওয়ার সম্ভাবনাই বেশি।
মনে রাখবেন, আসল হ্যান্ডমেড এমব্রয়ডারি শুধু একটি নকশা নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে একজন শিল্পীর দক্ষতা, ধৈর্য, নিষ্ঠা এবং বছরের পর বছরের অভিজ্ঞতা।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















