১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৩৮ ২১ জুন ২০২৬
ভারতের উদীয়মান ব্যাটার বৈভব সূর্যবংশী আবারও নিজের প্রতিভার ঝলক দেখালেন। মাত্র ১৫ বছর বয়সেই তিনি গড়লেন নতুন ইতিহাস। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মাত্র ১১ বলে হাফ-সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন এই বাঁহাতি ব্যাটার।
রবিবার ডাম্বুলায় টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ভারতের হয়ে ওপেনিংয়ে নেমেই প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হন সূর্যবংশী।
মোহাম্মদ শিরাজের এক ওভার থেকে তিনটি ছক্কা ও দুটি চারের সাহায্যে ২৬ রান আদায় করেন তিনি। এরপর লং-অনের ওপর দিয়ে পঞ্চম ছক্কা হাঁকিয়ে মাত্র ১১ বলেই পূর্ণ করেন নিজের হাফ-সেঞ্চুরি। ১১ বলের মধ্যে পাঁচ চার ও পাঁচ ছক্কা হাঁকান তিনি।
এতে ভেঙে যায় ২০ বছর আগের একটি রেকর্ড। ২০০৫-০৬ মৌসুমে শ্রীলঙ্কার কৌশল্য বীরারত্নে ১২ বলে হাফ-সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছিলেন। একই সঙ্গে ভারতের ঘরোয়া ক্রিকেটে সরফরাজ খানের ১৫ বলে ফিফটির রেকর্ডও ছাড়িয়ে যান সূর্যবংশী।
হাফ-সেঞ্চুরির পরও থামেননি তিনি। প্রথম পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই পৌঁছে যান সেঞ্চুরির দুয়ারে। তবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছোঁয়া হয়নি তার। শ্রীলঙ্কা ‘এ’ দলের অধিনায়ক সহন আরাচ্চিগের বলে মিড-অফে ক্যাচ দেওয়ার আগে ২৯ বলে ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই তরুণ ব্যাটার।
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
















