ঢাকা, ১১ আগস্ট মঙ্গলবার, ২০২৬ || ২৭ শ্রাবণ ১৪৩৩
good-food
৮০

একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৬ ২৩ জুন ২০২৬  

৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৩ জুন) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে পদত্যাগের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, পদত্যাগ করা ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা জামায়াতপন্থি। দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করেছেন তারা।

পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন—অ্যাডভোকেট ইউসুফ আলী, অ্যাডভোকেট শফিকুর রহমান, অ্যাডভোকেট আবদুল করিম, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, অ্যাডভোকেট গোলাম রহমান ভুঁইয়া, অ্যাডভোকেট আসাদ উদ্দিন ও অ্যাডভোকেট তারিকুল ইসলাম। 

পদত্যাগকারী সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন—অ্যাডভোকেট ইমরুল কায়েছ রানা, অ্যাডভোকেট হুমায়ুন কবির তানিম, অ্যাডভোকেট আবদুল কাইয়ুম ভুঁইয়া, অ্যাডভোকেট আবদুল্লাহিল মারফ ফাহিম, অ্যাডভোকেট জোয়াদুর রহমান, অ্যাডভোকেট শামসিল আরেফিন, অ্যাডভোকেট মাহাবুবা আক্তার রলি, অ্যাডভোকেট নূর নবী উজ্জ্বল, অ্যাডভোকেট  আল রেজা আমির, অ্যাডভোকেট জাকির হোসেন ও অ্যাডভোকেট রেজাউল ইসলাম।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর