মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৩৮ ২৩ জুন ২০২৬
সোমবার রাতে বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। প্রথম ম্যাচে আলজিরিয়ার বিরুদ্ধে এসেছিল হ্যাটট্রিক। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে এল জোড়া গোল। অবশ্য পেনাল্টি মিস না করলে ফের হ্যাটট্রিকের সুযোগও ছিল মেসির কাছে।
তবে প্রথম গোলের পরেই ইতিহাস গড়েন মেসি। ওই গোলেই মিরোস্লাভ ক্লোসেকে টপকে হয়ে ওঠেন বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। সেই গোল নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। মেসির এই গোল আদৌ বৈধ ছিল কি না তা নিয়ে চলছে চর্চা। আলজিরিয়া ম্যাচের ফাউলের পরে ফের মেসিকে বাড়তি সুবিধা দিল ফিফা?
সোমবার রাতে অস্ট্রিয়ার বিরুদ্ধে আর্জেন্তিনার প্রথম গোলটি ছিল বিশ্বকাপে মেসির ১৭তম গোল। কিন্তু গোলটির বিল্ড-আপ নিয়েই বিতর্কের সূত্রপাত। বিতর্কিত ঘটনাটি ঘটে মেসির গোলের কয়েক সেকেন্ড আগে। আর্জেন্তিনার আক্রমণের সময়ে মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার পিছন থেকে ট্যাকল করে অস্ট্রিয়ার জ়াভের শ্লাগারকে ফেলে দেন বলে অভিযোগ। রিপ্লেতে দেখা যায়, বল স্পর্শ না করেই তিনি এই ঘটনা ঘটান। শ্লাগার পড়ে গেলেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
এই মুভ থেকেই গোল করেন মেসি। রেফারি ফাউল না দেওয়ার পাশাপাশি ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-ও কোনও হস্তক্ষেপ করেনি। অন-ফিল্ড রিভিউয়ের পরামর্শও দেওয়া হয়নি।
এই সিদ্ধান্তের পরেই শুরু হয় তুমুল বিতর্ক। অনেকের দাবি, গোলটির আগে ফাউল হয়েছিল এবং সেই কারণে গোল বাতিল হওয়া উচিত ছিল। ম্যানচেস্টার ইউনাইটেড ও ডেনমার্কের প্রাক্তন গোলকিপার পিটার স্কেমিকেলও মুখ খোলেন এই নিয়ে।
তিনি প্রশ্ন তোলেন, শ্লাগারকে করা এই ফাউলের জন্য কেন কার্ড দেখানো হলো না ম্যাক অ্যালিস্টারকে। আরও বলেন, বল মেসির কাছে পৌঁছনোর আগে কেন খেলা থামাননি রেফারি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই ঘটনার ফুটেজ। অনেকেই দাবি করেন ফিফা-র পক্ষ থেকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে মেসি-সহ আর্জেন্তিনা দলকে।
প্রথম ম্যাচেও এমন এক বিতর্ক তৈরি হয়েছিল মেসিকে ঘিরে। আলজিরিয়ার ক্যাপ্টেন আইসা মান্দির পায়ের কাফ মাসলে মেসি ফাউল করলেও তাঁকে কোনও কার্ড দেখাননি রেফারি। এই নিয়ে বিতর্কের জল গড়ায় অনেক দূর। এমন আবহেই ফের পরের ম্যাচে মেসির গোলের বৈধতা নিয়ে প্রশ্ন উঠল।
তবে এই নিয়ে ফিফা বা আর্জেন্তিনা দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তাই মেসির ইতিহাস গড়ার পাশাপাশি এই ঘটনা নিয়েও জোর চর্চা চলছে ফুটবলপ্রেমীদের মধ্যে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















