যেভাবে এসএসসি-এইচএসসি পরীক্ষা নেওয়া হবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৩৫ ২৪ আগস্ট ২০২১
অতিমারি করোনায় গত বছর মার্চে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। বন্ধ হয়ে যায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ধাপে ধাপে বিভিন্ন খাতে ছন্দ ফিরলেও শিক্ষার দুয়ার খোলেনি। দেড় বছরের বেশি সময়ের স্থবিরতা কাটিয়ে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাধ্যমিক আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে উচ্চমাধ্যমিক পরীক্ষা।
স্বাভাবিক সময়ে এসএসসি-এইচএসসি পরীক্ষা বছরের প্রথম চতুর্ভাগে হলেও করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে এ বছর এখনো আয়োজন করা সম্ভব হয়নি। শিক্ষার্থীদের জীবন থমকে যাওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসে সংক্ষিপ্ত আকারে পরীক্ষা দুটি আয়োজনের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
করোনা পরিস্থিতির অবনতিতে কয়েক দফায় পেছানোর পর সম্প্রতি শিক্ষামন্ত্রী জানান, এবার এসএসসি ও এইচএসসি উভয় ক্ষেত্রেই গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি সংক্ষিপ্ত পরীক্ষা নেওয়া হবে। তবে আনা হয়েছে আসন বিন্যাস ও প্রশ্নপত্রে পরিবর্তন। একটি বেঞ্চে বসবেন একজন পরীক্ষার্থী। প্রতিটি বিভাগে পরীক্ষা হবে তিনটি বিষয়ে। সময় দেড় ঘণ্টা আর উত্তর লিখতে হবে ১০টির মধ্যে তিনটি বা চারটি।
এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীর কেন্দ্রে আসন বিন্যাস করা হবে ইংরেজি ‘জেড’ বর্ণের আকারে এক বেঞ্চে একজন করে বসিয়ে। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি এবং এইচএসসির প্রশ্নপত্র ছাপার কাজ শুরু হতে যাচ্ছে। সকাল-বিকেল দুই শিফটে এসব পরীক্ষার আয়োজন করা হবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ বলেন, 'আমাদের সকাল-বিকাল পরীক্ষা নেয়ার চিন্তা আছে। ধরেন, শনিবার সকাল বেলা সাইন্সের পরীক্ষা দিয়ে শুরু হলো, রোববার সকাল বেলা আর্টসের পরীক্ষা দিয়ে শুরু হলো। এভাবে সকাল বেলা একদিন আর্টস একদিন সাইন্সের পরীক্ষা হবে। আবার বিকাল বেলা একদিন পর একদিন গ্যাপ দিয়ে কমার্সের পরীক্ষা হবে।'
তিনি আরও জানান নৈর্বাচনিক বিষয় ছাড়া আবশ্যিক এবং চতুর্থ বিষয়ের পরীক্ষা নেয়া হবে না। এসএসসির ক্ষেত্রে জেএসসি ও এইচএসসির ক্ষেত্রে জেএসসি ও এসএসসির রেজাল্ট মূল্যায়ন করবে বোর্ড।
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি






