রাজশাহী হবে দেশের প্রথম স্মার্ট নগর
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১৭ ১০ সেপ্টেম্বর ২০১৯
দেশের প্রথম স্মার্ট-ইন্টেলিজেন্ট সিটি হবে রাজশাহী। এতে নেতৃত্ব দেবেন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার দুপুরে নগরভবনে মতবিনিময়কালে স্মার্ট ও ডিজিটাল সিটি বিনির্মাণে তথ্য ও যোগাযোগ প্রযু্ক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ডিও লেটার দেন তিনি। পরিপ্রেক্ষিতে রাজশাহীকে প্রথম স্মার্ট-ইন্টেলিজেন্ট সিটি গড়তে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
ডিও লেটারে রাসিক মেয়র লিটন উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার ফলে রাজশাহী মহানগরীর জীবনযাত্রার মানোন্নয়ন ঘটেছে। পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন নগরী হিসেবে সারাদেশে সুপরিচিতি লাভ করেছে। উন্নততর জীবনের প্রত্যাশায় দেশের বিভিন্ন এলাকা হতে মানুষ প্রতিনিয়ত এ শহরে এসে বসবাস করছে। এ কারণে নগরায়ণের প্রসার ঘটছে। রাজশাহীকে উন্নত পরিবেশবান্ধব এবং স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে সরকার ঘোষিত রূপকল্প-২০২১ বাস্তবায়ন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের অভীষ্ট অর্জন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তির বিকল্প নেই।
এতে তিনি তুলে ধরেন, জনগণের স্বার্থে ইতোমধ্যে অপরাধ নিয়ন্ত্রণে নগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, প্রিমিসেস লাইসেন্স, অটোরিক্স লাইসেন্স অটোমেশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে, সিটি কর্পোরেশন ব্যবহৃত গাড়ির গতিবিধি পর্যবেক্ষণের জন্য ট্র্যাকার সংযোজন করা হয়েছে।
খায়রুজ্জামান লিটনের মতে, রাজশাহীবাসীর কল্যাণে স্মার্ট ও ডিজিটাল সিটি বিনির্মাণে তিনটি বিষয়ে কার্যক্রম গ্রহণ করা অতীব জরুরি-
১. নাগরিকদের বিভিন্ন তথ্য এক স্থানে সন্নিবেশ এবং তথ্য নিরাপত্তা সুনিশ্চিত করা প্রয়োজন।
২. নগরবাসীর নিরাপত্তা সুনিশ্চিতের জন্য ¨ Intelligent Security Surveillance along with Monitoring and control center স্থাপন প্রয়োজন।
ক) নগরের অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ ও অপরাধী চিহ্নিতকরণে গুরুত্বপূর্ণ স্থানে Video Crime Management System with Face Recognition ক্যামেরা স্থাপন জরুরি প্রয়োজন।
খ) গাড়ির গতিবিধি পর্যবেক্ষণের জন্য Bangla Automobile Number Plate Recognition (ANPR) সংযোজন করা প্রয়োজন।
৩. সিটি কর্পোরেশনের নাগরিক সেবা সুনিশ্চিতের জন্য নিজস্ব একটি কল সেন্টার স্থাপন প্রয়োজন।
জুনাইদ আহমেদ পলক বলেন, সবার সার্বিক সহযোগিতা ও প্রচেষ্টায় লিটনের নেতৃত্বে রাজশাহী দেশের প্রথম স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট সিটি হবে। আগামীতে বিশ্বের অন্যতম সেরা শহরে হবে এটি। এক বছরের মধ্যে রাসিকের সব নাগরিক সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে একটি অ্যাপস চালু করা হবে।
সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, জেলা প্রশাসক হামিদুল হক, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, সচিব আবু হায়াত রহমতুল্লাহ, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবিরসহ অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ


