ঢাকা, ০৪ জুন বৃহস্পতিবার, ২০২৬ || ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
৪২০

রাত ৮টার মধ্যে দোকান, শপিংমল বন্ধের সিদ্ধান্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪৮ ২ এপ্রিল ২০২৬  

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ঢাকাসহ সারাদেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনের সভাপতি নাজমুল হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভা হয়েছে। সেখানে আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বর্তমান সরকারকে সহযোগিতা করার সিদ্ধান্ত হয়েছে। 

সে অনুযায়ী, ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল সন্ধ্যা ৮টার মধ্যে বন্ধ রাখা হবে। তবে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবার দোকান ও কাঁচাবাজার এর আওতার বাইরে থাকবে। 

এর আগে ২০২২ সালে একই সিদ্ধান্ত নেওয়া হয়।