ঢাকা, ২৪ জুলাই শুক্রবার, ২০২৬ || ৯ শ্রাবণ ১৪৩৩
good-food

রাষ্ট্রপতি কে হচ্ছেন, সময় হলেই জানতে পারবেন: ফখরুল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫২ ২৪ জুলাই ২০২৬  

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “রাষ্ট্রপতি কে হবেন তা সময় হলেই জানতে পারবেন।”

শুক্রবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি বাংলা ডেল্টা কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে বেরিয়ে যাওয়ার পথে সাংবাদিকরা তার কাছে জানতে চান, রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন চলছে। তিনি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি কে হবেন?

জবাবে তিনি বলেন, “অপেক্ষা করেন। সময় হলেই জানতে পারবেন।”