রোহিঙ্গাদের কারণে ২৪২০ কোটি টাকার বন ক্ষতিগ্রস্ত
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২০ ১৮ অক্টোবর ২০১৯
রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে এখন পর্যন্ত ৮ হাজার ১ একরেরও বেশি বন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক মূল্যে এ ক্ষতির পরিমাণ ২ হাজার ৪ শ’ ২০ কোটি টাকারও অধিক।
জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে বন অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য উপস্থাপন করা হয়।
শুক্রবার কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এ বৈঠকে সভাপতিত্ব করেন। একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এটি ছিল অষ্টম বৈঠক।
কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, জাফর আলম, মো. রেজাউল করিম বাবলু ও খোদেজা নাসরিন আক্তার হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং রোহিঙ্গাদের কারণে পরিবেশের যে ক্ষতি হয়েছে সে সম্পর্কেও এ বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার কারণে পরিবেশ ও জীববৈচিত্র্যের কী পরিমাণ ক্ষতি হয়েছে, ক্ষতির কতটুকু পুনরুদ্ধার করা সম্ভব এবং ক্ষতি প্রতিরোধের সম্ভাব্য উপায় সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে সার্বিক ক্ষতির পরিমাণ নির্ণয়েও কমিটি সুপারিশ করে।
‘বিশুদ্ধ বায়ু এবং টেকসই পরিবেশ (সিএএসই) প্রকল্পের মাধ্যমে কী অর্জিত হয়েছে এবং এর ফলে গুণগত কী প্রভাব পড়েছে, এর বিস্তারিত বর্ণনা আগামী বৈঠকে উপস্থাপনের জন্য কমিটির এদিন সুপারিশ করা হয়। রোহিঙ্গাদের জন্য সাস্থ্যসম্মত পানি সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও কমিটি সুপারিশ করে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ


