আসছেন হটলাইন কমান্ডো নিয়ে
লাল কার্ড দেখাবেন সোহেল তাজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৮ ১৮ জুলাই ২০১৯
বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান দিতে রিয়েলিটি শো ‘হটলাইন কমান্ডো’ নিয়ে আসছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ রিয়েলিটি শো’র বিস্তারিত তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে সোহেল তাজ বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য দরকার সোনার মানুষ, আর সোনার মানুষ তৈরি করতেই আমার এ উদ্যোগ। রাজনীতির বাইরে থেকেও মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকে এই পদক্ষেপ আমার। বহুদিন ধরেই দেশের মানুষ শারীরিক ও মানসিক স্বাস্থ্য, জীবন-যাপনের অভ্যাস ও ধরন, সচেতনতা ও দায়িত্ববোধের বিষয়গুলো নিয়ে আমি ভাবছিলাম। সে ভাবনা থেকেই জন্ম লাইফ স্টাইল বিষয়ক রিয়েলিটি শো ‘হটলাইন কমান্ডো’।
তিনি বলেন, হটলাইন কমান্ডো টিম নিয়ে দেশের বিভিন্ন স্থানে গিয়ে নানান শ্রেণি-পেশার মানুষের দরজায় কড়া নাড়বো। জানতে চাইবো, তাদের জীবন-যাপনের অভ্যাস ও ধরন, স্বাস্থ্যগত সমস্যার কথা, খাদ্যাভ্যাস, বাসস্থান, কর্মপরিবেশ ও নানা সমস্যার কথা। সোহেল তাজের টিমের বিশেষজ্ঞ সদস্যরা মানুষকে সচেতন করবেন এবং হাতে-কলমে সহায়তা করবেন জীবন-যাপনের সহজ ও কার্যকর পথ বেছে নিতে।
সোহেল তাজ বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের ভেতরে যদি সচেতনতা বৃদ্ধি পায়, জীবনধারায় পরিবর্তন আসে, তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে এবং আমরা ভবিষ্যতে আরও উৎসাহ পাবো। দেশকে ফিট রাখতে হলে দেশের মানুষকে ফিট থাকতে হবে।
তিনি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন, বাংলাদেশে প্রতিবছর অসংক্রামক রোগের কারণে প্রায় ৬০ ভাগ মানুষ মৃত্যুবরণ করেন, যার ১০০ ভাগ প্রতিরোধযোগ্য। কেবল জীবন অভ্যাস পরিবর্তনের মাধ্যমে এসব রোগ থেকে মুক্তি সম্ভব। এই মুক্তির পথগুলো আমরা খোঁজার চেষ্টা করবো।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানটি সম্প্রচার করবে একটি বেসরকারি টিভি চ্যানেল। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই রিয়েলিটি শো ১৫ দিন অন্তর মঙ্গলবারে দেখানো হবে। এরইমধ্যে ১২ পর্বের অনুষ্ঠান প্রচারের প্রস্তুতি নেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে হটলাইন কমান্ডোর টিম ছাড়াও স্পন্সরের পক্ষে উপস্থিত ছিলেন র্যানকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী, মিতসুবিশির বিভাগীয় পরিচালকসহ কর্মকর্তারা।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

