শপথ নিয়েছেন মন্ত্রিপরিষদের ২৪ পূর্ণমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৩৮ ৭ জানুয়ারি ২০১৯
ছবি সংগৃহীত
মন্ত্রিপরিষদের ২৪ পূর্ণমন্ত্রীরাও শপথ গ্রহণ করেছেন। সোমবার বিকেলে সাড়ে ৩টায় এ শপথ অনুষ্ঠান শুরু হয়। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রীদের শপথ পড়ান।
এর আগে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে শপথ পড়ান।
উল্লেখ্য, সংবিধান অনুযায়ী নতুন এই মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে দেশের নতুন সরকার গঠন হলো। নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার মাধ্যমে আগের মন্ত্রিসভা স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হলো।
নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী শপথ নিলেন যারা:
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক (গাজীপুর-১); সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (নোয়াখালী-৫); কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক (টাঙ্গাইল-১); স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ঢাকা-১২); তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭); আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪); অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল লোটাস (কুমিল্লা-১০); স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী:তাজুল ইসলাম (কুমিল্লা-৯); শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (চাঁদপুর-৩); পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (সিলেট-১); পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (সুনামগঞ্জ-৩); শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন (নরসিংদী-৪); বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক (নারায়ণগঞ্জ-১); স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন (মানিকগঞ্জ-৩); খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১); বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (রংপুর-৪); সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদ (লালমনিরহাট-২); গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম (পিরোজপুর-১); পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন (মৌলভীবাজার-১); পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং (বান্দরবান); ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (চট্টগ্রাম-১৩); রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন (পঞ্চগড়-২); বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট) এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার (টেকনোক্র্যাট)।
সব মিলিয়ে টানা তিনবারসহ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চতুর্থ মেয়াদে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নিলেন। এবারের ৪৭ জনের মন্ত্রিসভায় ২৭ জনই নতুন মুখ নিয়ে করেছেন ইতিহাসও বটে। আর এই ঐতিহাসিক নবযাত্রায় নতুনদের প্রতি আস্থা রাখলেন তিনি।
সদ্য সমাপ্ত গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে আওয়ামীলীগ নেতৃত্বাধীন আওয়ামী মহাজোট পায় ২৮৮টি। যার মধ্যে ২৫৭টিতেই জয় পায় আওয়ামী লীগ। অন্যদিকে যার মধ্যে জাতীয় পার্টি ২২টি আসন। আর জোটের শরিকদের মধ্যে জাসদ ৩ নটি, ওয়ার্কার্স পার্টি ৩টি, বিকল্পধারা ২টি, তরীকত ফেডারেশন ১টি ও বাংলাদেশ জাসদ ১ টি আসন লাভ করে
অন্যদিকে, মির্জা ফকরুলসহ বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট জোট পায় মাত্র সাতটি আসন। আর স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৩টি আসনে।
বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট জোট ভোট চুরির কথা উল্লেখ করে ফলাফল প্রত্যাখ্যান করে। ফলে জয় পাওয়া ৭ এমপি শপথ নেননি।
গত বৃহস্পতিবার আওয়ামী লীগ আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা সংসদ নেতা নির্বাচিত হন। পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।
এরই পরিপেক্ষিতে গতকাল রবিবার মন্ত্রীপরিষদ সচিব মন্ত্রীপরিষদের নাম প্রকাশের সাথে সাথে সংবাদ সম্মেলনে জানান আজ মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রী পরিষদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এর আগে গত ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপি জোটের বর্জনের আওয়ামীলীগ তৃতীয় বারের মত জয়ি হয়। ওই সময় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে ৪৮ সদস্যের নতুন মন্ত্রীসভা গঠন করা হয়। ২৯ জন মন্ত্রী, ১৭ প্রতিমন্ত্রী এবং দু'জন উপমন্ত্রী ছিলেন সেই মন্ত্রী পরিষদে। পরে কয়েক দফা মন্ত্রীসভায় রদবদল করে ৫২ সদস্যের মন্ত্রীসভায় স্থির হয়।
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- কাঁচকলার কত গুণ?
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির





