‘শিগগিরই’ হানা দেবে শৈত্যপ্রবাহ ‘পরশ’
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৫৮ ৮ ডিসেম্বর ২০২৫
যারা শীতের অপেক্ষায় আছেন, এমন শীত আসছে না এই দুঃখে নানা রকম মিম শেয়ার করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের জন্য সুখবর আস্তে চলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শীতের জন্য হাহাকার করা নেটিজেনদের জন্য প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগমনী বার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
তারা জানিয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি সময়েই দেশে জেঁকে বসতে পারে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ, যার নাম দেওয়া হয়েছে ‘পরশ’।
সোমবার নিজেদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে বিডব্লিউওটি। পোস্টে তারা জানায়, "ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ পরশ। এটি এ মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ।"
কবে আসছে ‘পরশ’?
বিডব্লিউওটি-র পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৪ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে শৈত্যপ্রবাহ ‘পরশ’ সারাদেশে সক্রিয় থাকতে পারে। এই সময়ে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। বিশেষ করে রংপুর, রাজশাহী, খুলনা এবং সিলেট বিভাগের কিছু কিছু স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে। আর তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেই তাকে শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।
শীতের আগমনী বার্তা সর্বত্র
শৈত্যপ্রবাহের এই আগমনী বার্তা অবশ্য হঠাৎ করেই আসেনি। বেশ কিছুদিন ধরেই সারাদেশে রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে, যা শীতের আগমনকে স্পষ্ট করে তুলেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চায়ের দেশ শ্রীমঙ্গলে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
দেশের অন্যান্য অঞ্চলেও শীতের আমেজ বেশ জোরালো। কুমিল্লা, নওগাঁর বদলগাছী, গোপালগঞ্জ ও কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫, যশোর ও চুয়াডাঙ্গায় ১২ দশমিক ৪ এবং রাজশাহী, কুষ্টিয়ার কুমারখালী ও পাবনার ঈশ্বরদীতে ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশের বেশিরভাগ স্থানে রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে থাকায় শৈত্যপ্রবাহের আশঙ্কা আরও জোরালো হয়েছে।
কেমন হতে পারে এবারের শৈত্যপ্রবাহ?
- আবহাওয়াবিদরা তাপমাত্রা অনুযায়ী শৈত্যপ্রবাহকে কয়েকটি ভাগে ভাগ করে থাকেন।
- মৃদু শৈত্যপ্রবাহ: তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে।
- মাঝারি শৈত্যপ্রবাহ: তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে।
- তীব্র শৈত্যপ্রবাহ: তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে।
- অতিতীব্র শৈত্যপ্রবাহ: তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে।
‘পরশ’ যেহেতু একটি মৃদু শৈত্যপ্রবাহ, তাই এর প্রভাবে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকতে পারে। তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, চলতি মাসেই দেশে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার প্রকৃতি হবে মৃদু থেকে মাঝারি। অর্থাৎ, ডিসেম্বরের শেষভাগে তাপমাত্রা আরও কমে ৬ ডিগ্রির কাছাকাছি চলে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সুতরাং, যারা এতদিন মিম শেয়ার করে শীতের অভাববোধ করছিলেন, তাদের জন্য এখন প্রস্তুতি নেওয়ার পালা। আলমারি থেকে কাঁথা, কম্বল, সোয়েটার নামিয়ে রাখার সময় হয়ে গেছে। কারণ ‘পরশ’-এর হাত ধরে এবার সত্যিই জেঁকে বসতে চলেছে শীত।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য


