শিশুকে যেভাবে করোনাভাইরাস সম্পর্কে বোঝাবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১২ ১২ মার্চ ২০২০
করোনাভাইরাস যেমন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে, তেমনি ছড়িয়ে পড়ছে নানা ধরনের খবর। মানুষজনের উদ্বেগ দিনকে দিন বাড়ছে। এর মধ্যে শিশুরাও রয়েছে, যারা সাধারণত বাবা-মায়ের কাছে কোনও কিছু বুঝতে চায়। কিন্তু শিশুকে কিভাবে বোঝাবেন করোনাভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে? তার মনে ভয় কিভাবে দূর করবেন?
আশ্বস্ত করা
ডা: পুনম কৃষ্ণা যুক্তরাজ্যের একজন চিকিৎসক। যার নিজের ছয় বছর বয়সী একটি ছেলে রয়েছে। তিনি বলছেন, বিষয়টি হলো উদ্বেগ লাঘব করা। তাকে বুঝিয়ে বলা যে, তোমার যখন ঠাণ্ডা লাগে, পেট খারাপ হয়, বমি হয় এ ভাইরাসটি সেরকম।
তিনি মনে করেন, অভিভাবকদের উচিৎ শিশুদের সঙ্গে বিষয়টি নিয়ে খোলাখুলি আলাপ করা। নতুবা সে স্কুলে বা বন্ধুদের কাছ থেকে ভুল তথ্য পাবে। তার কাছ পর্যন্ত পৌঁছানো গণমাধ্যমের খবর হয়তো সঠিকভাবে বুঝবে না ও। আর এতে তারই ক্ষতি।
ডা: কৃষ্ণা বলছেন, সরাসরি ও সত্যি কথা বলা, আমি আমার ছেলের সঙ্গে সেটাই করছি। আমার কাছে যারা আসছেন, আমি সেসব অভিভাবকদের সেটাই করতে উৎসাহিত করছি।
শিশুদের মনোবিজ্ঞানী ডা: রিচার্ড উলফসন মনে করেন, তাদের বয়সের উপর নির্ভর করবে; তার সঙ্গে কিভাবে কথা বলতে হবে।
তিনি বলছেন, ছয়, সাত বছর বয়সী বা তাদের নিচে যাদের বয়স; তাদের ক্ষেত্রে সম্ভাবনা হলো, তারা যা শুনবে তাতেই বিচলিত হবে। কারণ, তাদের বাবা-মায়েরা আশ-পাশেই বিষয়টি নিয়ে আলাপ করছে।
ডা: রিচার্ড উলফসন বলছেন, এটা তাদের জন্য ভীতিকর হতে পারে। প্রথমত ছোট শিশুদের ক্ষেত্রে আশ্বস্ত করুন। আপনি হয়তো জানেন না কী হতে যাচ্ছে। কিন্তু তাদের বলুন সবকিছু ঠিক হয়ে যাবে।
বাস্তবসম্মত ব্যবস্থা নেয়া
তিনি স্বীকার করছেন, কেউই নিশ্চিত করে বলতে পারে না, তার শিশু এতে আক্রান্ত হবে কি-না। কিন্তু অকারণে ঝুঁকি সম্পর্কে দু:শ্চিন্তা না করে আশাবাদী থাকাই ভালো। এ মনোবিজ্ঞানী বলেন, শুধু আশ্বস্ত করা নয়, রোগ প্রতিরোধ সম্পর্কে তাদের ক্ষমতা বাড়ানো দরকার।
তাদের বাস্তবসম্মত পদক্ষেপগুলো সম্পর্কে ধারণা দিতে হবে। যাতে করে তারা নিজেদের আক্রান্ত হওয়া থেকে বাঁচাতে পারে। একই সঙ্গে এমন অনুভব করে যে এর মাধ্যমে সে নিরাপদ এবং বিষয়টি তার নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি বলছেন, আমাদের উচিৎ স্বাস্থ্য ভালো রাখার কিছু উপায় আছে, যা তুমি করতে পার। যেমন, নিয়মিত হাত ধোয়ার বিষয়টা। সবকিছু ঠিক হয়ে যাবে, শুধু এটা বলে বসে না থেকে তারা নিজেরা করতে পারে-এমন কিছু তাদের করতে দেয়া শ্রেয়।
তার সঙ্গে একমত পোষণ করে ডা: কৃষ্ণা বলছেন, নিজেকে রক্ষা করার প্রতিরোধী কাজগুলো, যেমন শিশুর সঙ্গে হাত ধোয়ার মতো বিষয়টি নিয়ে গল্প করা। শিশুকে আশ্বস্ত করা এবং একই সঙ্গে কিছু বাস্তবসম্মত প্রতিরোধমূলক কৌশল শেখানোই হবে অভিভাবকদের জন্য সবচাইতে ভালো পরামর্শ। শিশুরা অন্যমনস্ক হতে পারে। খেলায় ব্যস্ত হয়ে যেতে পারে বা তার মনোযোগ কম হতে পারে। তাই তাকে মাঝে মাঝে মনে করিয়ে দেয়া।
প্রতিরোধমূলক ব্যবস্থা
তবে পরিচ্ছন্নতা সম্পর্কে শিশুদের মনে করিয়ে দেয়ার বিষয়টি শুধু উদ্বেগ প্রশমনের সঙ্গে সম্পর্কিত নয়। ছোট শিশুরা খুব কৌতুহলী হয়। তারা সবকিছু ছুঁয়ে দেখে। স্কুলে বন্ধুদের সঙ্গে খাবার ও পানীয় আদান প্রদান করে।
ডা: কৃষ্ণা বলছেন, সাধারণত এটি রোগ জীবাণু ছড়ানোর অন্যতম কারণ। তাদের পরিচ্ছন্নতার মতো গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে সঠিক ধারণা দেয়া। মানে চারপাশের মানুষজনকেও নিরাপদে থাকতে সাহায্য করা।
শিশুদের উদ্বেগের অন্যতম উৎস হতে পারে তাদের অভিভাবকরাই। তিনি বলছেন, অপেক্ষাকৃত ছোটরা যদি দেখে, তাদের বাবা-মায়েরা নিজেরা উদ্বিগ্ন। তারা ওদের নানা ধরনের আলাপচারিতা শোনে এবং সেখান থেকে নিজেদের তথ্য সংগ্রহ করে।
তিনি আরো বলছেন, বাবা-মায়েরা শিশুদের আশপাশে কেমন আচরণ করবেন, সেই ব্যাপারে সতর্ক হওয়া উচিৎ। কিন্তু তারা স্কুলে কী শুনছে, সেটির উপর নিয়ন্ত্রণ রাখা খুব মুশকিল।
ডা: উলফসন বলছেন, আমার তিনজন নাতি রয়েছে। তাদের বয়স ১২, ১০ ও আট বছর। তারা প্রত্যেকে এসে আমাকে বলেছে, আমি শুনেছি আমাদের স্কুলে একজন এসেছে, সে অন্য কোথাও গিয়েছিল। তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। কারণ ওদের ওটা হয়েছে। এর অর্থ হচ্ছে কত দ্রুত গল্প ছড়ায়। সত্যি কথা বলা শেখানো খুব জরুরি।
এ বয়সীদের জন্য বিষয়টা বেশ অন্যরকম। তারা খবরের জন্য অভিভাবকদের উপর কম নির্ভরশীল। ওরা বন্ধুদের কাছ থেকে বেশি খবর পায়। তথ্য আদান প্রদানে তাদের নিজস্ব ব্যবস্থা আছে।
তিনি বলছেন, তথ্যের ব্যাপারে তারা তাদের বন্ধুদের উপর অনেক বেশি নির্ভর করে। সমস্যা হলো কিশোর বয়সী কাউকে এটা বলে আশ্বস্ত করা যাবে না যে সবকিছু ঠিক হয় যাবে। তার মতে, এ বয়সীরা অভিভাবকদের সঙ্গে বিষয়টি নিয়ে তর্ক করতে পারে। তারা বাবা-মা বললেই সবকিছু মেনে নেবে না।
তবে তিনি মনে করেন, বয়স যতই হোক না কেন শিশুরা যাতে পরিবারে সবকিছু আলাপ করতে পারে সেরকম পরিবেশ তৈরি করাই মঙ্গল।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

