শেখ হাসিনার বিরুদ্ধে আরো ৬ হত্যা মামলা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৫:২৩ ২২ আগস্ট ২০২৪
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আরো ছয়টি হত্যা মামলা করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) ঢাকার বিভিন্ন থানায় মামলাগুলো করা হয়। এর মধ্যে মিরপুর, রামপুরা ও সূত্রাপুর থানায় তিনজন নিহতের ঘটনায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হলে সংশ্লিষ্ট তিন থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেন আদালত। ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিযোগগুলোকে এজাহার হিসেবে রেকর্ড করতে বলা হয়।
তিনটি এজাহারের বক্তব্য মোটামুটি একই। যাতে বলা হয়েছে, কোটা সংস্কার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের এলোপাতাড়ি গুলি ছোড়েন। যার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়েছে।
মিরপুর-১০ গোল চত্বরে র্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে রংপুর ক্যামিকেল লিমিটেডের অফিস সহকারী ফিরোজ তালুকদার হত্যার অভিযোগে করা মামলায় শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। এছাড়া সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করা হয়।
রামপুরার মামলায় রাসেল মিয়া নামে একজন বেসরকারি চাকরিজীবী এবং সূত্রাপুর থানার মামলায় এলেম আল ফায়দি নামে একজন টেকনিশিয়ানকে হত্যার অভিযোগ আনা হয়েছে। ওপরের তিনটি ছাড়া তেজগাঁও এলাকায় পুলিশের গুলিতে মো. তৌহিদুল হক নামে এক বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে তৌহিদের বড় ভাই তারিকুল ইসলাম এ মামলা করেন। আদালত তেজগাঁও থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। নিউমার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহতের ঘটনায় নিউ মার্কেট থানার একটি মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। মিরপুর এলাকায় ১৯ জুলাই মো. আকরাম খান রাব্বি নামে একজন পুলিশের গুলিতে নিহত হন। এই ঘটনায়ও এজাহারে আসামি হিসেবে উল্লেখ রয়েছে শেখ হাসিনার নাম।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী