সংবাদ প্রচার করতে পারবে না ইউটিউব চ্যানেল ও আইপি টিভি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:২৯ ১৫ অক্টোবর ২০২০
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, ইউটিউব চ্যানেল ও আইপি টিভি শুধু এন্টারটেইনমেন্ট চ্যানেল হিসেবে কাজ করবে। সেগুলো কোনো সংবাদ প্রচার করতে পারবে না।
তিনি বলেন, আইপি টিভি প্রায় সবকিছু করতে পারবে। তবে শুধু সংবাদ পরিবেশন করতে পারবে না। আপাতত সেগুলোকে এ নীতিতে চলতে হবে। এটি আমাদের নিয়ম। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
অনেক ইউটিউব চ্যানেল ও আইপি টিভি বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি খবরও প্রচার করে। মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সেগুলো আর তা প্রকাশ করতে পারবে না।
বৃহস্পতিবার সচিবালয়ে এক সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর আয়োজন করে।
বেশ কিছু ইউটিউব চ্যানেল অনলাইনে কার্যক্রম চালাচ্ছে। সেগুলোর জন্য পরবর্তী নির্দেশনা কী হবে?
জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ইউটিউব চ্যানেল ও আইপি টিভিগুলোকে নিবন্ধনের জন্য দরখাস্ত আহ্বান করেছি। সেগুলোর তদন্তের কাজ চলছে। এরপর আমরা নিবন্ধনের কাজ শুরু করব। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আইপি টিভি শুধু এন্টারটেইনমেন্ট চ্যানেল হিসেবে কাজ করবে। সেগুলোর নরমাল টেলভিশন চ্যানেলের মতো কাজ করার কথা নয়। আগেও এ ধরনের সিদ্ধান্ত ছিল।
এ সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইউটিউব চ্যানেল ও আইপি টিভি নিয়মিত সংবাদ পরিবেশন করতে পারবে না। সাধারণত কোনো টেলিভিশন চ্যানেল যখন অনুমোদন পায়, শুরুতে সেটি নিউজ প্রচারের অনুমতি পায় না। সেজন্য মাধ্যমটিকে কিছু প্যারামিটার পূরণ করতে হয়। পরে ফের দরখাস্ত করতে হয়। এরপর সংবাদ সম্প্রচারের অনুমতি পায়।
অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের বিষয়টি কোন পর্যায়ে আছে? উত্তরে ড. মাহমুদ বলেন, অনলাইন নিবন্ধনের কাজ হচ্ছে। ইতোমধ্যে এ মাধ্যম নির্ভর অনেক নিউজ পোর্টালকে নিবন্ধন দেয়া হয়েছে। বাকিগুলো সহসা দেয়া হবে। তবে দেশে কয়েক হাজার অনলাইন হওয়ায় নিবন্ধন প্রক্রিয়ায় কয়েক মাস লেগে যাবে।
তিনি জানান, তদন্ত সংস্থা রিপোর্ট দেয়ার পরই আমরা নিবন্ধন দিতে পারছি। এর আগে পারছি না। যে কারণে আমাদের একটু সময় লাগছে। তবে আশা করি, এ বছরের মধ্যে শেষ করতে পারব। কিন্তু এর মানে এ নয় যে, পরে আর দেয়া হবে না।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত

