ঢাকা, ১১ জুন বৃহস্পতিবার, ২০২৬ || ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
২৭৯

সব বিশ্ববিদ্যালয়ের হল খুলে দিতে আলটিমেটাম

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:৫২ ৪ আগস্ট ২০২৪  

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়ার আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম। শনিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেন তিনি।

 

এসময় সরকার পতনের এক দফা দাবিও ঘোষণা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। এসময় রবিবার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

 

এর আগে শনিবার বেলা ১১টার পর থেকেই আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আসতে শুরু করেন। বেলা আড়াইটার দিকে বৃষ্টি শুরু হলে ছাতা মাথায় দিয়ে অবস্থানে অটল থাকেন আন্দোলনকারীরা। একপর্যায়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল জনসমুদ্রে পরিণত হয়। পুরো ঢাকা শহর থেকে দলে দলে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে যোগ দেন তারা।