ঢাকা, ১৭ অক্টোবর শনিবার, ২০২৬ || ১ কার্তিক ১৪৩৩
good-food
৯৩১

সহস্রাধিক শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির সিদ্ধান্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৯ ২১ জানুয়ারি ২০১৯  

বেসরকারি স্কুল ও কলেজে শূন্যপদে নিয়োগ পাওয়া ১ হাজার ২৯ শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। গেল রোববার মাউশিতে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, এমপিওভুক্তির জন্য স্কুল ও কলেজের ১ হাজার ২৯ শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির সিদ্ধান্ত হয়েছে। বরিশাল অঞ্চলে ৩৯, চট্টগ্রাম ৬৫, কুমিল্লা ৪৭, ঢাকা ২১০, খুলনা ১১৩, ময়মনসিংহ ১৫২, রাজশাহী ১৪৭, রংপুর ১৪৮ এবং সিলেট অঞ্চলে ১৯ জন এ তালিকায় আছে। এছাড়া অফলাইনে আবেদন করা ৮৯ শিক্ষক এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। এতে অধিদফতরের দুজন ও মাদরাসা অধিদফতরের একজন পরিচালক, শিক্ষা অধিদফতরের নয় আঞ্চলিক উপ-পরিচালক ও শিক্ষা মন্ত্রণালয়ের তিনজন প্রতিনিধিসহ প্রায় ৩০জন কর্মকর্তা ছিলেন। এছাড়া নিয়োগ কমিটির সদস্যরা ছিলেন।