সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারে আল্টিমেটাম
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২৬ ৫ ফেব্রুয়ারি ২০২০
সিটি করপোরেশন নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর অন্যায়ভাবে হামলাকারীদের গ্রেফতারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা। আগামী শনিবারের মধ্যে জড়িতদের গ্রেফতার না করা হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দেয়ার পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করার ঘোষণা দেয়া হয়। বাংলাদেশে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল আগামীনিউজ ডটকমের অপরাধবিষয়ক প্রতিবেদক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর সন্ত্রাসী হামলা বাংলাদেশ প্রতিদিনের মাহবুব মমতাজীকে শারীরিকভাবে হেনস্তার ঘটনার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা এ হুঁশিয়ারি দেন।
বুধবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে ক্র্যাব কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ক্র্যাবের সাবেক সভাপতি আবু সালেহ আকন, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক মোরছালিন নোমানী, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, মাহবুব আলম লাবলু, দীপু সারোয়ার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, ক্র্যাবের যুগ্ম সম্পাদক সাখাওয়াত কাওছার, ক্র্যাবের সাবেক যুগ্ম সম্পাদক ওমর ফারুক আল হাদী, সাবেক সাংগঠনিক সম্পাদক নিত্য গোপাল তুতু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক জনকল্যাণ সম্পাদক মেহেদী হাসান, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মোকছুদার রহমান মাকসুদ, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, ক্র্যাব সদস্য হাসান জাবেদ ও উজ্জল জিসানসহ প্রমুখ।
এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক অমিয় ঘটক পুলক, ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি নেসারুল হক খোকনসহ ক্র্যাব, ডিআরইউ, ডিইউজে, বিএফইউজের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা করে গণমাধ্যমকর্মীদের সরকারের প্রতিপক্ষ বানানোর অপচেষ্টা চলছে। দলীয় আদর্শচ্যুত হাইব্রিডরাই সাংবাদিকদের ওপর হামলা করছে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে যদি সাংবাদিকরা সন্ত্রাসী হামলার শিকার হন, সেটি দুঃখজনক। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা না নিলে সাংবাদিকরা আন্দোলন গড়ে তুলবেন।
বক্তারা বলেন, সিটি নির্বাচনের দিন পেশাগত দায়িত্ব পালনকালে অন্তত ১০ জন সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে। এসব ঘটনার ভিডিওফুটেজ থাকলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। অথচ পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় নির্বাচিত এক কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। এ থেকে স্পষ্ট যে, পুলিশের আন্তরিকতার অভাবেই সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার করা হচ্ছে না।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত

