সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা সন্জীদা খাতুনের বিদায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:১৯ ২৬ মার্চ ২০২৫
দেশের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ সন্জীদা খাতুন আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। বরেণ্য এই সংগীতজ্ঞ ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি। শুধু তাই নয়, তিনি একাধারে রবীন্দ্রসংগীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক এবং শিক্ষক ছিলেন।
মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত এক সপ্তাহ ধরে তিনি হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর সময় ছিলেন আইসিইউতে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। সন্জীদা খাতুনের জন্ম ১৯৩৩ সালের ৪ঠা এপ্রিল।
একাধিক পুরস্কার রয়েছে তার ঝুলিতে। পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, নজরুল স্বর্ণপদক, রবীন্দ্র স্মৃতি পুরস্কার, রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতে ভূষিত হয়েছেন তিনি।
শুধু তাই নয়, ভারত সরকার ২০২১ সালে ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত করেন সন্জীদাকে। এ ছাড়াও তিনি ভারত থেকে দেশিকোত্তম অনারারি ডিলিট, ২০১৯ সালে ‘নজরুল মানস’ প্রবন্ধ গ্রন্থের জন্য ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কারসহ অসংখ্য দেশি-বিদেশি পুরস্কার পেয়েছেন।
তার বাবা কাজী মোতাহার হোসেন ছিলেন জাতীয় অধ্যাপক। মা সাজেদা খাতুন গৃহিণী। তার ভাই লেখক কাজী আনোয়ার হোসেন ও বোন সংগীত শিল্পী ফাহমিদা খাতুন। তার স্বামী রবীন্দ্রসংগীত বিশেষজ্ঞ ওয়াহিদুল হক।
সন্?জীদা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৪ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, ১৯৫৫ সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৭৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতা দিয়েই তার কর্মজীবন শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমানে সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদেরও প্রতিষ্ঠাতা সদস্য। ভিন্নধর্মী শিশু শিক্ষাপ্রতিষ্ঠান নালন্দার সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।
শিক্ষা জীবন থেকেই প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন সন্জীদা। শিল্পী কামরুল হাসানের নেতৃত্বে সন্জীদা খাতুন ব্রতচারী আন্দোলনে যোগ দেন। এ ছাড়াও সব সময়ই অন্যায়ের বিরুদ্ধাচারণ করেছেন তিনি।
দীর্ঘদিন ধরে সন্?জীদা খাতুন ডায়াবেটিস, নিউমোনিয়া এবং কিডনি রোগে ভুগছিলেন। সন্জীদা খাতুনের ছেলে পার্থ তানভীর নভেদ জানিয়েছেন, প্রয়াত সন্?জীদা খাতুনের প্রতি সর্বজনের শ্রদ্ধা নিবেদন বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ধানমণ্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে অনুষ্ঠিত হবে।
- মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি
- চাঁপাইনবাবগঞ্জে ৪১ বছর পর জামায়াতের প্রত্যাবর্তন
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সেনাপ্রধানের
- মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাসা, ঠিক হয়নি প্রধানমন্ত্রীর
- পাকিস্তান জিততে নয়, অংশ নিতে এসেছে: খোঁচা হরভজনের
- ৬ মিনিটে ৬ কোটি টাকা তামান্না ভাটিয়ার
- আত্মসম্মান গড়ে তুলুন ৫ সহজ অভ্যাসে
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- তারেকের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত: ইসি আনোয়ারুল
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দায় ইসিকেই নিতে হবে: জামায়াত
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- ভোটের সেই অমোচনীয় কালির রহস্য
- ‘জাতীয় পার্টির দূর্গ’ দখলে নিল জামায়াত জোট
- ভোটে জয়ী হয়ে সংসদের পথে সাত নারী
- প্রতিটি কেন্দ্রে জয়ের রেকর্ড গড়লেন বাবর ও হাসনাত
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- গণভোটে বিশাল ব্যবধানে জিতেছে ‘হ্যাঁ’
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন

