সাগরে অশনিসংকেত, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গতি’
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৪৯ ১০ অক্টোবর ২০২০
চলতি বছরের মাঝামাঝিতে ঘূর্ণিঝড় আম্পানে লণ্ডভণ্ড হয় কলকাতা। বিধ্বস্ত হয় বাংলাদেশের উপকূলীয় এলাকা। সেই রেশ না কাটতেই সাগরে ফের জেগে উঠেছে নতুন ঘূর্ণিঝড়। নাম দেয়া হয়েছে ‘গতি’।
এ উপকূলে সাইক্লোন আঘাত হানতে পারে বলে সপ্তাহখানেক আগেই পূর্বাভাস দেয় একাধিক আন্তর্জাতিক আবহাওয়া অধিদফতর। অবশেষে তাই ফলতে চলেছে।
ভারতের আবহাওয়া দফতর সতর্ক করেছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর গতিবেগ ঘণ্টায় ৬৫ কিলোমিটার।
সোমবার সকালে আরও শক্তিশালী হয়ে রূদ্রমূর্তির রূপ নিয়ে অন্ধপ্রদেশ উপকূলে চলে আসতে পারে ‘গতি’। গতিপথ পরিবর্তন করলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও আঘাত হানতে পারে এটি। সেইসঙ্গে ভারী বৃষ্টিপাত হবে।
আন্দামান সাগর থেকে এ নিম্নচাপ এখন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। শক্তি সঞ্চয় করে এটি উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে।
বিবৃতিতে ভারতীয় আবহাওয়াবিদরা জানিয়েছেন, এ ঝড়ের ভয়ংকর প্রভাব পশ্চিমবঙ্গে নাও পড়তে পারে। তবে উড়িশ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক ও মহারাষ্ট্রে রোববার ও সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আন্দামান-নিকোবরে প্রবল বর্ষণের পূর্বাভাস দেয়া হয়েছে। আগামী দুই দিন বঙ্গোপসাগরের একাংশ উত্তাল থাকবে। সেই কারণে অন্ধ্রপ্রদেশ, উড়িশ্যা ও আন্দামান উপকূলে জেলেদের এসময় মাছ ধরতে নিষেধ করা হয়েছে।
আসন্ন ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে ভারত। তবে ‘গতি’র ব্যাপারে এখনো কোনো সতর্কতা বা বার্তা দেয়নি বাংলাদেশ আবহাওয়া অফিস।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ


