সাবেক প্রতিমন্ত্রী দারাসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৪৩ ২৮ সেপ্টেম্বর ২০২৪
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার বিরুদ্ধে দোয়া মাহফিলে হামলা করে বিএনপি নেতাকর্মীদের হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় আব্দুল ওয়াদুদ দারাকে প্রধান আসামি করে নামীয় ৪০ জন ও অজ্ঞাত ২০ জনসহ মোট ৬০ জনকে আসামি করা হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর রাজশাহী চিফ জুডিসিয়াল আদালতে বাদী হয়ে মামলাটি দাখিল করেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের সুখানদিঘি গ্রামের নাজিমুদ্দিন প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম প্রামাণিক। রফিকুল জয়নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। বাদীর আবেদন গ্রহণ করে বিচারক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশান-পিবিআইকে তদন্তের আদেশ দিয়েছেন। বাদীর আইনজীবী আব্দুল্লাহ আল মামুন সূত্রে এই মামলা দাখিলের বিষয়টি জানা গেছে।
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মজিদ সরদার, জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, আওয়ামী লীগ নেতা হালিম শাহ, পুঠিয়ার বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বদি, পুঠিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমন, বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা রাজিবুল ইসলাম রাজিব, আব্দুল জলিল ও ছাত্রলীগ নেতা মানিক ইসলাম প্রমুখ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২০ মার্চ সন্ধ্যা ৬টার দিকে পুঠিয়া উপজেলার শিবপুর হাটে রাজশাহী জেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক ও সাবেক এমপি নাদিম মোস্তফার উদ্যোগে বিএনপির তৎকালীন মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় আসামিরা দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে বাদীসহ উপস্থিত নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করেন এবং বিস্ফোরক দ্রব্য দিয়ে বিস্ফোরণ ঘটান। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে রাবার বুলেট নিক্ষেপ করেন। এতে বাদী আহত হন। পুলিশ বাদীকে ধরে পুঠিয়া থানায় নিয়ে যায়। বাদীর বিরুদ্ধে মামলা হলে তিনি ২৪দিন জেল খেটে জামিনে মুক্তি পান।
আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, বাদী আসামিদের ভয়ে এতদিন পালিয়ে ছিলেন। গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকায় ফিরেছেন। এ কারণে মামলা দায়েরে বিলম্ব ঘটেছে।
উল্লেখ্য, এর আগে গত ৩ সেপ্টেম্বর সাবেক প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ দারা, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৭০ জনসহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে দুর্গাপুর থানায় আরও একটি মামলা হয়েছে। উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদাত হোসেন দুর্গাপুর থানায় মামলাটি করেন। গত ৫ আগষ্টের পর থেকে আসামিরা পলাতক রয়েছে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ








