সিঙ্গাপুর পাঠানো হলো কাদেরকে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:১৪ ৪ মার্চ ২০১৯
গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয়েছে।
আজ সোমবার বিকেল সোয়া ৪টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের এয়ার অ্যাম্বুলেন্স তাকে নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
স্ত্রী ইশরাতুন্নেসা কাদের এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অধ্যাপক ডা. আবু নাসের রিজভী ওবায়দুল কাদেরের সঙ্গে রয়েছেন।
ঢাকা থেকে সিঙ্গাপুরের পথে কাদেরকে দেখভাল করার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সঙ্গী হন মাউন্ট এলিজোবেথ হাসপাতালের দুজন চিকিৎসক, একজন নার্স ও একজন টেকনিশিয়ান।
রোববার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গেই ঢাকা এসেছিলেন তারা।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান এবং পানি সম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম ও দলের উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিমানবন্দরে দলের সাধারণ সম্পাদককে বিদায় জানাতে উপস্থিত ছিলেন।
রোববার সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে এনজিওগ্রামে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে।
এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করার পর কাদেরের অবস্থার কিছুটা উন্নতি হলেও পরে আবার অবনতির দিকে যায়। চিকিৎসকরা তখন কৃত্রিমভাবে রক্তচাপ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেন।
৬৭ বছর বয়সী এই রাজনীতিবিদকে তখন থেকেই ক্রিটিক্যাল করোনারি কেয়ার ইউনিটে ভেন্টিলেশনে (কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস দেওয়ার ব্যবস্থা) রাখা হয়।
সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে একটি চিকিৎসক দল রোববার সন্ধ্যায় ঢাকায় এলেও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যাত্রা পিছিয়ে দেন বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসকরা।
এই পরিস্থিতিতে ভারতের প্রখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী প্রসাদ শেঠী সোমবার দুপুরে ঢাকায় এসে কাদেরের অবস্থা দেখে তার চিকিৎসার ব্যবস্থা নিয়ে সন্তোষ জানান। দুপুরে চিকিৎসকরা সার্বিক চিকিৎসা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসে সিদ্ধান্তে পৌঁছান।
দেবী শেঠীর সঙ্গে পরামর্শ করে বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসকরা ওবায়দুল কাদেরকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত দিলে বিকালেই কাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়।
এর আগে দুপুরে ব্রিফিংয়ে বঙ্গবন্ধু মেডিকেলের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, এখন সবাই রেডি। সিঙ্গাপুরের টিমের ওপর নির্ভর করছে কখন যাবেন। যত দ্রুত সম্ভব তাকে নিয়ে যাওয়া হবে।
এর আধা ঘণ্টার মাথায় করোনারি কেয়ার ইউনিটের সুবিধা সংবলিত একটি অ্যাম্বুলেন্স ওবায়দুল কাদেরকে নিয়ে পুলিশি পাহারায় বিমানবন্দরের পথে রওনা হয়।
আগেই পুরো রাস্তা খালি করে দেয়ায় বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে পৌঁছাতে সময় লাগে মাত্র ২০ মিনিট। সব আনুষ্ঠানিকতা শেষে বিকেল সোয়া ৪টায় রওনা হয় এয়ার অ্যাম্বুলেন্স।
- কেউ মিথ্যা বললে বুঝবেন যেভাবে
- বয়স বাড়ছে, কমছে শ্রবণশক্তি: কান সুস্থ রাখার যত উপায়
- নিষেধাজ্ঞা উপেক্ষা
পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ দেখছেনই ভারতীয়রা - ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা, যাওয়া হচ্ছে না দক্ষিণ আফ্রিকায়
- হাসিনার ফেরার ঘোষণায় উদ্বেগে বাংলাদেশ, বিপাকে ভারত
- অস্থিরতায় পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ, লাভ ভারতের
- লাল, হলুদ নাকি রাসেট আলু: কোনটি ভালো?
- ডায়াবেটিস-হৃদরোগসহ যেসব রোগের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত চিনি
- চুরির পরিকল্পনা ফাঁস হওয়ার আশঙ্কায় একই পরিবারের চারজনকে হত্যা
- বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা
- শীতে সর্দি-কাশি: অ্যান্টিবায়োটিকের বদলে পান করুন ৩ চা
- টিনএজার ছেলেকে যেসব কথা বলবেন না
- পোশাক শ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল
- বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের
- নারায়ণগঞ্জে সাত খুন: ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ
- হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- প্রসাধনী পণ্যের বাজারে শীর্ষে লিলি, দ্বিতীয় স্থানে প্যারাসুট
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
- হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ স্বাস্থ্য পরীক্ষা
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়ায়
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- প্রেমিকের কাছে জেন-জি নারীদের বড় প্রত্যাশা কী?












