সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩০ ৪ জানুয়ারি ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
আলোচিত সেই ভিক্ষুক নির্বাচন কমিশনের আপিল করার ঘোষণা দিয়েছেন।
ত্রিশাল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে ভোটার তালিকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে অসঙ্গতি পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী আবুল মুনসুর ফকিরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
পেশায় ভিক্ষুক আবুল মুনসুর ফকির মনোনয়নপত্র দাখিলের পর ত্রিশালজুড়ে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়। অভাব-অনটনে জীবনযাপন করেও জাতীয় সংসদে গিয়ে গরিব মানুষের পক্ষে কথা বলার প্রত্যয় ব্যক্ত করেছিলেন তিনি।
স্থানীয়রা জানায়, আবুল মুনসুর এর আগেও বিভিন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করেন। একসময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে তিনি ৩৭৭ ভোট পেয়েছিলেন, যা অনেকের কাছে অর্থনির্ভর রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদী ভোট হিসেবে বিবেচিত হয়।
মনোনয়ন বাতিলের বিষয়ে আবুল মুনসুর ফকির বলেন, “আমি গরিব, আমি ভিক্ষা করি। কিন্তু দেশের নাগরিক হিসেবে নির্বাচনে দাঁড়ানোর অধিকার আমার আছে। উকিলের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেব।”
ত্রিশাল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল রায়হান জানান, নির্বাচন কমিশনের আইন ও বিধিমালা অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। যেসব প্রার্থীর কাগজপত্রে আইনগত ত্রুটি পাওয়া গেছে, তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিল হলেও আবুল মুনসুর ফকিরের প্রার্থী হওয়া ত্রিশালের রাজনীতিতে ব্যতিক্রমী ঘটনা হিসেবে আলোচিত হচ্ছে। অনেকের মতে, এটি সাধারণ মানুষের গণতান্ত্রিক অংশগ্রহণের এক সাহসী দৃষ্টান্ত।
ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, স্বতন্ত্র প্রার্থীদের জমা দেওয়া ভোটার তালিকায় অসঙ্গতি থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে চাইলে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

