সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে ছিলেন যারা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৫:০৮ ৬ আগস্ট ২০২৪
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগের পর দেশের প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এই বৈঠকে গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারবিরোধী অবস্থানে থাকা রাজনৈতিক দলের পাশাপাশি টানা চারটি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট বা সমঝোতা করে ভোটে যাওয়া জাতীয় পার্টির নেতারাও ছিলেন।
সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনে ‘এক দফা’ দাবিতে অসহযোগ আন্দোলনে রূপ নেয়ার দ্বিতীয় দিন সকালেই শেখ হাসিনা সরকারের পতনের বিষয়টি নিশ্চিত হয়। বেলা ১২টার দিকে গণমাধ্যমে ব্রেকিং আসে, বেলা ২টার দিকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান। ততক্ষণ যেন জনগণ ধৈর্য ধরে।
সে সময়ই বোঝা যায় আন্দোলন যে চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে। তবে সেনাপ্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসার পর বেলা পৌনে ৪টায় সংবাদ মাধ্যমের সামনে আসেন। জানান, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। দেশ পরিচালনায় একটি অন্তর্বর্তী সরকার গঠন হবে। এই বৈঠকে কারা ছিলেন, এই প্রশ্নে সেনাপ্রধান বলেন, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
তবে এই দলের পক্ষ থেকে কারা ছিলেন সেটি জানাননি ওয়াকার-উজ-জামান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, কওমি মাদ্রাসাকেন্দ্রিক রাজনৈতিক দল খেলাফতে মজলিসের নেতা মাওলানা মামুনুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকীর নাম উল্লেখ করেন।
এক প্রশ্নে সেনাপ্রধান বলেন, “না, এই বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিলেন না।” বৈঠকে উপস্থিত বিএনপি নেতাদের কাছ থেকে জানা যায়, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলুও অংশ নেন।
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে থাকা ইসলামী আন্দোলনের নেতা মুফতি ফয়জুল করীমও এই বৈঠকে অংশ নেন। এই বৈঠকের জাতীয় পার্টির পক্ষে ছিলেন দলের চেয়ারম্যান জি এম কাদের, কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব মুজিবুল হক চুন্নু। এই দলটি ২০০৮ ও ২০১৮ সালে আওয়ামী লীগের সঙ্গে জোট করে এবং ২০১৪ ও ২০২৪ সালে সমঝোতা করে ভোটে যায়।
গত তিন মেয়াদে জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় ছিল। বিকাল আড়াইটায় সেনা সদর দপ্তরে এই বৈঠকে অংশ নিতে এসব নেতাদেরকে আমন্ত্রণ জানান সেনা প্রধান।
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’



