সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়লো এসএসসি পরীক্ষার্থী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৪৮ ১৩ ফেব্রুয়ারি ২০২০
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সেলফি তোলার সময় ট্রেনে কাটা পড়ে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহতের নাম কাওসার (১৬)।
বুধবার বিকালে রাজশাহী-জয়দেবপুর রেললাইনের সাকাশ্বর রেল ওভারব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
নিহত কাওসার হোসেন গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানার পারিজাত এলাকার হরিণাচালা গ্রামের সানোয়ার হোসেনের বড় ছেলে। দুই ভাই আর এক বোনের মধ্যে সে সবার বড়। কাওসার চলতি এসএসসি পরীক্ষায় স্থানীয় রিচ ইন্টারন্যাশনাল স্কুল থেকে কোনাবাড়ী আরিফ কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী ছিল।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কমিশনার সেলিম হোসেন বলেন, কাওসার আমার ভাতিজা। সে বন্ধুদের নিয়ে পাশের এলাকায় ভাণ্ডারি মেলায় যায়।
ট্রেনটি আসার পরই কাওসার পকেটে থাকা মোবাইল ফোনটা বের করেই সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। ততক্ষণে ট্রেনটি কাছে চলে এলেও রেলপথ থেকে কাওসার পা সরাতে পারেনি। ফলে ট্রেনের আঘাতে দুই পা এবং মুখমণ্ডল থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় কাওসার।
সহপাঠীরা তাকে রেলপথ থেকে দ্রুত সরিয়ে পাশে রাখে। পরে কাওসার হোসেনের বন্ধুরা তার পরিবারের অভিভাবকদের মোবাইল ফোনের মাধ্যমে ঘটনাটি জানায়।
পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
নিহতের সহপাঠী হৃদয় ইসলাম জানায়, কাওসার আমার পেছনে বসে মঙ্গলবার গণিত পরীক্ষা দিয়েছে। ওই সময় তাকে জানিয়েছিল, গণিত পরীক্ষা তার ভালো হয়েছে। এভাবে কাওসার আমাদের ছেড়ে চলে যাবে বুঝতে পারিনি। রেলপথে স্লিপারের সঙ্গে পা ফসকে পড়ে যায়। এ সময় দ্রুতগামী ট্রেন তার দুটি পা কেটে গিয়ে মুখ থেঁতলে যায়।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই রনি কুমার সাহা জানান, রেললাইনের ঘটনা রেলপুলিশ দেখেন। আমরা এ বিষয়ে জানলেও কোনো পদক্ষেপ নিতে পারি না।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










